বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নতুন অধিনায়ক স্মৃতি মান্ধানা
ভারতীয় নারী ক্রিকেট দলের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন এসেছে। মঙ্গলবার সকালে দীর্ঘদিনের অধিনায়ক হারমানপ্রীত কৌর পদত্যাগের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মাথায় রাতেই সব সংস্করণের পূর্ণাঙ্গ অধিনায়ক হিসেবে স্মৃতি মান্ধানার নাম ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। ২০১৮ সাল থেকে ভারতকে নিয়মিত নেতৃত্ব দিয়ে আসা হারমানপ্রীতের অধীনে দলের দীর্ঘদিনের সহ-অধিনায়ক ছিলেন মান্ধানা।
পূর্ণ মেয়াদে অধিনায়ক হিসেবে আগামী ১৬ অক্টোবর রায়পুরে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে নিজের যাত্রা শুরু করবেন মান্ধানা। এর আগে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে ভারতকে ৪টি ওয়ানডে ও ১৮টি টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া ঘরোয়া ক্রিকেটে মহারাষ্ট্র এবং উইমেন্স প্রিমিয়ার লিগে (ডব্লিউপিএল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (আরসিবি) সফলভাবে নেতৃত্ব দিয়েছেন তিনি।
সোমবার গুয়াহাটিতে বিসিসিআইয়ের যুগ্ম সম্পাদক দেবজিৎ সাইকিয়ার সভাপতিত্বে আয়োজিত এক পর্যালোচনা সভায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে মান্ধানা, বিদায়ী অধিনায়ক হারমানপ্রীত এবং প্রধান কোচ অমল মজুমদার সরাসরি অংশ নেন। বিসিসিআইয়ের বিজ্ঞপ্তিতে নতুন দায়িত্ব পাওয়াকে ‘বিশেষ সম্মানের’ আখ্যা দিয়ে হারমানপ্রীতের দীর্ঘদিনের সেবার ভূয়সী প্রশংসা করেন মান্ধানা এবং দলকে এগিয়ে নিতে নিজের সেরাটা দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা ফর্মে থাকাকালেই নেতৃত্বে এলেন স্মৃতি মান্ধানা। চলতি বছর রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অধিনায়ক হিসেবে দ্বিতীয় ডব্লিউপিএল শিরোপা এনে দেওয়ার পাশাপাশি ফাইনালেও সর্বোচ্চ রান করেন তিনি। এছাড়া গত সেপ্টেম্বরে সাবেক অধিনায়ক মিতালি রাজকে টপকে তিন সংস্করণ মিলিয়ে নারী আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার গৌরব অর্জন করেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ ১৮টি শতকের মালিক মান্ধানা প্রথম ভারতীয় নারী ব্যাটার হিসেবে তিন সংস্করণেই সেঞ্চুরি করার অনন্য কীর্তির অধিকারী।