বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক -ছবি : সংগৃহীত
দেশের ৫০০ ক্রীড়াবিদকে ‘ক্রীড়া কার্ড’ ও বিশেষ ভাতার আওতায় আনতে বছরে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। রেল, বিমান ও সড়কপথসহ বিভিন্ন ক্ষেত্রে ক্রীড়াবিদদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
রোববার (৪ অক্টোবর) এক মতবিনিময় সভার শুরুতে এসব তথ্য জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী।
আমিনুল হক বলেন, মোট ৫০০ ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ডের আওতায় আনা হবে। এরই মধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া কার্ড দেওয়া হয়েছে। পারফরম্যান্স পর্যালোচনার পর তালিকায় পরিবর্তন আনা হচ্ছে। এর অংশ হিসেবে ৩১ জনকে ভাতা থেকে বাদ দেওয়া হয়েছে এবং নতুন করে ৯৫ জনকে তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, ক্রীড়াবিদদের জন্য রেল, বিমান ও সড়কপথে বিশেষ সুযোগ-সুবিধা দেওয়ার ব্যবস্থা করবে সরকার। জাতীয় পর্যায়ে ক্রীড়াবিদদের সুযোগ-সুবিধা আরও বাড়ানোর উদ্যোগের অংশ হিসেবেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এশিয়ান গেমস কিংবা ফুটবলে প্রত্যাশিত ফল না আসায় সাময়িক হতাশা থাকলেও বিষয়টিকে দীর্ঘমেয়াদি মূল্যায়নের অংশ হিসেবে দেখার কথা জানান তিনি।
আমিনুল হক বলেন, প্রাথমিকভাবে ফলাফল হতাশাজনক মনে হলেও ভুলগুলো চিহ্নিত করে সেখান থেকে শিক্ষা নেওয়ার সুযোগ রয়েছে। এ বিষয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মূল্যায়ন কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর সার্বিক পরিস্থিতি তুলে ধরা হবে।
তিনি আরও বলেন, ক্রীড়াঙ্গনের ফলাফল ও পারফরম্যান্সের বাস্তব চিত্র পর্যালোচনা করে ভবিষ্যৎ পরিকল্পনা নেওয়া হবে।