বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ফুটবল ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছে ভারত ও পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ফিফার এই হাইপ্রোফাইল প্রীতি ম্যাচে বিরতির বাঁশি বাজার সময় ২-০ ব্যবধানে এগিয়ে রয়েছে সেলেসাওরা।
ম্যাচটির শুরুটা বেশ শ্লথ গতিতে হয়েছিল। ব্রাজিলের পালে চিরচেনা সেই পরিচিত হাওয়া ছিল না, আর তাদের আক্রমণগুলোতেও কাঙ্ক্ষিত ধার অনুপস্থিত ছিল। তবে সময়ের সঙ্গে সঙ্গে আধিপত্য বিস্তার করতে শুরু করে তারা।
ম্যাচের ২৮তম মিনিটে ডেডলক ভাঙে ব্রাজিল। ডান দিক থেকে চমৎকার একক নৈপুণ্যে বক্সে প্রবেশ করে জোরালো শট নেন তরুণ উইঙ্গার এস্তেভাও। ভারতীয় গোলরক্ষক বলের নাগাল পেলেও শটের তীব্রতার কারণে তা কেবল জালের পথেই ঠেলে দিতে বাধ্য হন।
এরপর ৪২ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে হলুদ জার্সিধারীরা। প্রায় হুবহু একই চিত্র, এ যাত্রায় বক্সের ডান পাশ থেকে শট নেন অভিজ্ঞ ফরোয়ার্ড পেদ্রো। গোলরক্ষকের গ্লাভস ছুঁয়ে বল সরাসরি গোললাইন পার হয়ে জালে আশ্রয় নেয়।
শুরুতে ভারতীয় ডিফেন্ডাররা ভালো প্রতিরোধ গড়ে তুললেও শেষ পর্যন্ত ব্রাজিলের দুই ফরোয়ার্ডের ব্যক্তিগত দক্ষতার কাছে পরাস্ত হতে হয়। তাতে ২-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় সেলেসাওরা।