বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ওলিসের গোলে পাগলাটে উদযাপনের পর জিদান
ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে অভিষেকের পর টানা দুই আনুষ্ঠানিক ম্যাচেই জয় তুলে নিয়ে অনন্য কীর্তি গড়েছেন বিশ্বকাপজয়ী কিংবদন্তি জিনেদিন জিদান। তবে বেলজিয়ামের বিপক্ষে ৮৮তম মিনিটে দলের নাটকীয় জয়ের চেয়েও ফুটবল মহলে বেশি আলোড়ন তুলেছে সাইডলাইনে জিদানের এক বিরল ও বাঁধভাঙা বুনো উদযাপন।
৩২ বছর পর প্রথম ফরাসি কোচ হিসেবে অভিষেক ম্যাচে তুরস্ককে ১-০ গোলে হারিয়ে শুরু করেছিলেন জিদান। বেলজিয়ামকে হারিয়ে তিনি ফ্রান্সের ইতিহাসে চতুর্থ কোচ হিসেবে জাতীয় দলের দায়িত্বে প্রথম দুই ম্যাচেই জয়ের দেখা পেলেন।
ম্যাচের ৮৮তম মিনিটে রায়ান চেরকির পাস থেকে বল নিয়ে দুর্দান্ত ড্রিবলিংয়ে বেলজিয়ামের জাল কাঁপান বায়ার্ন মিউনিখের তরুণ উইঙ্গার মাইকেল ওলিসে। শান্ত ও মার্জিত স্বভাবের জন্য পরিচিত জিদান তখন ডাগআউটের পাশে পড়ে থাকা একটি ফুটবলে সজোরে লাথি মেরে উল্লাসে ফেটে পড়েন, যার ভিডিও মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
ম্যাচ শেষে হাসিমুখে নিজের সেই উদযাপনের ব্যাখ্যা দিয়ে জিদান বলেন, ‘আসলে ওই মুহূর্তে কী করে ফেলেছি নিজেই বুঝতে পারিনি। মাইকেল বল পাওয়ার পরই আমি ওর মুভমেন্ট গভীরভাবে দেখছিলাম, কারণ জানতাম ও ডিফেন্ডার কাটাতে যাচ্ছে। গোলটি হতেই সামনে বল দেখে নিজেকে আর সামলাতে পারিনি, শট নিয়ে ফেলেছি। আমি পুরোপুরি ওর খেলার ভেতরে ঢুকে গিয়েছিলাম।’
দলের নতুন তারকা ওলিসের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ফরাসি কোচ বলেন, ‘সে একেবারে খাঁটি প্রতিভা। সে মাঠে নামে মানুষকে আনন্দ দিতে। ফুটবলের প্রতি ওর দারুণ এক সহজাত বোঝাপড়া আছে—কখন ঝুঁকি নিতে হবে আর কখন ব্যাক করতে হবে, তা ও আগেই আঁচ করতে পারে। ওকে এমন খেলতে দেখে আমি ভীষণ আনন্দিত।’
দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে দারুণ সূচনা করা জিদানের ফ্রান্স আগামী ২ অক্টোবর গ্রুপের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ইতালির।