বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি লেফটব্যাক রবার্তো কার্লোস
ধূর্ত এজেন্ট এবং পারিবারিক বিরোধের জেরে ফুটবল ক্যারিয়ারের ২৪ বছরে উপার্জিত প্রায় সব সম্পদ হারিয়ে ফেলার মর্মান্তিক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী কিংবদন্তি লেফটব্যাক রবার্তো কার্লোস।
সম্প্রতি পর্তুগালে আয়োজিত এক ফুটবল সম্মেলনে ৫৩ বছর বয়সী এই তারকা ডিফেন্ডার জানান, খেলোয়াড়ি জীবনে আয় করা ১৮ কোটি ৩০ লাখ মার্কিন ডলারের (প্রায় ২ হাজার ২০০ কোটি টাকারও বেশি) প্রায় ৯৯ শতাংশই এখন তাঁর হাতছাড়া।
আবেগাপ্লুত কণ্ঠে কার্লোস বলেন, ‘কিছু মানুষের কারণে আমি বড় ধরনের সংকটে পড়েছিলাম, যারা আমাকে একেবারে শূন্য করে রেখে গেছে। একজন এজেন্ট ও পারিবারিক সমস্যার কারণে ফুটবল খেলে যা কিছু উপার্জন করেছিলাম, তার ৯৯ শতাংশই হারিয়েছি।’
সেই এজেন্টের নাম বা অর্থ লোপাটের সুনির্দিষ্ট আইনি বিষয়গুলো বিস্তারিত প্রকাশ না করলেও সর্বস্ব হারানোর সকালের বর্ণনা দিয়ে তিনি বলেন, ‘বৃহস্পতিবার রাত ১২টায় ঘুমিয়েছিলাম। শুক্রবার সকালে উঠে এমন একগাদা অচেনা কাগজপত্র হাতে পাই, যেগুলোর কথা আগে শুনিনি। তখনই বুঝতে পারি, নিজের সারা জীবনের ইতিহাসটাই হারিয়ে ফেলেছি।’
মাঠের রাজসিক ক্যারিয়ারের পাশাপাশি ব্যক্তিগত জীবন ও একাধিক বিয়ে নিয়ে আলোচনা ছিল এই তারকার জীবনে। সাতজন নারীর গর্ভে ১১ সন্তানের পিতা কার্লোস সম্প্রতি মরক্কোর ব্যবসায়ী সোহাইলা তাহিরির সঙ্গে তৃতীয় বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এর আগে ২০০৩ সালে প্রথম স্ত্রী আলেকজান্দ্রা পিনহেইরো এবং ২০২৫ সালের শুরুতে ১৫ বছরের দাম্পত্যের পর দ্বিতীয় স্ত্রী মারিয়ানা লুকনের সঙ্গে তাঁর বিচ্ছেদ ঘটে।
২০০২ বিশ্বকাপ এবং রিয়াল মাদ্রিদের হয়ে তিনটি চ্যাম্পিয়নস লিগ ও চারটি লা লিগাজয়ী এই কিংবদন্তি বর্তমান তরুণ ফুটবলারদের নিজের ভুল থেকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ক্যারিয়ারের শেষলগ্নে আগেই স্পোর্টিং ডিরেক্টরের লাইসেন্স গ্রহণ এবং বিভিন্ন ব্র্যান্ড ও রিয়াল মাদ্রিদের শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত থাকার কারণেই চরম আর্থিক বিপর্যয়ের পরও তিনি ঘুরে দাঁড়াতে পেরেছেন।