বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিরাট কোহলি
ওয়ানডে ক্রিকেটে ১৫ হাজার রানের মাইলফলকে এত দিন একক রাজত্ব ছিল কেবল কিংবদন্তি শচীন টেন্ডুলকারের। সেই অভিজাত ক্লাবে এবার নাম লেখালেন তাঁরই স্বদেশি মহাতারকা বিরাট কোহলি। ক্রিকেট ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে ৫০ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান স্পর্শ করার বিরল কীর্তি গড়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) তিরুবনন্তপুরমে সফরকারী ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের ৫৫তম সেঞ্চুরি তুলে নেন কোহলি। চোখধাঁধানো ব্যাটিংয়ে ৮৮ বলে ১৩৯ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে অপরাজিত থাকেন ৩৭ বছর বয়সী এই ব্যাটিং মাস্টার। এই ইনিংস খেলার পথেই তিনি ১৫ হাজার ওয়ানডে রানের চূড়ায় পা রাখেন।
শচীন টেন্ডুলকার ওয়ানডেতে ১৫ হাজার রান করতে খেলেছিলেন ৩৭৭টি ইনিংস। সেখানে বিরাট কোহলি এই অবিশ্বাস্য মাইলফলকে পৌঁছালেন মাত্র ৩০৩ ইনিংসে। অর্থাৎ টেন্ডুলকারের চেয়ে ৭৪ ইনিংস কম খেলেই দ্রুততম ব্যাটার হিসেবে এই রেকর্ড নিজের করে নিলেন কোহলি।
৫০ ওভারের ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শচীন এখনো শীর্ষে বহাল আছেন ১৮ হাজার ৪২৬ রান নিয়ে। এই তালিকায় শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা রয়েছেন তৃতীয় স্থানে (১৪,২৩৪ রান)।
আন্তর্জাতিক টেস্ট ও টি-টোয়েন্টি ফরম্যাট থেকে আগেই অবসর নেওয়া কোহলি এখন কেবল ওয়ানডে ক্রিকেটেই মনোযোগ ধরে রেখেছেন। সম্প্রতি সম্প্রচারকারী প্রতিষ্ঠান জিওস্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি ইঙ্গিত দিয়েছেন, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপই হতে পারে বিশ্বমঞ্চে তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।