বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মিডফিল্ডার সামিত সোম
ফিফা আসিয়ান কাপকে সামনে রেখে ইন্দোনেশিয়ার জাকার্তায় বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন প্রবাসী মিডফিল্ডার সামিত সোম।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাকার্তায় পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জাতীয় ফুটবল দলের টিম ম্যানেজার ও বাফুফের কার্যনির্বাহী কমিটির সদস্য আমিরুল ইসলাম বাবু। এর মধ্য দিয়ে আসিয়ান কাপের জন্য বাংলাদেশ দল পূর্ণাঙ্গ রূপ পেল।
গত রোববার সকালে জাকার্তায় পৌঁছানোর পর জামাল ভূঁইয়ারা মূলত হালকা স্ট্রেচিং ও রিকভারি সেশনের মধ্য দিয়ে দীর্ঘ ভ্রমণের ক্লান্তি কাটিয়ে ওঠেন। এর আগে প্রবাসী ফুটবলারদের মধ্য থেকে ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের তারকা হামজা চৌধুরী এবং বোরহাম উডের ফারহান আলী ওয়াহিদ জাতীয় দলের ক্যাম্পে যুক্ত হন।
সামিত সোমের আগমনে দল পুরোপুরি প্রস্তুত হওয়ায় এখন পূর্ণোদ্যমে কৌশলগত অনুশীলনে নামার প্রস্তুতি নিচ্ছেন ফুটবলাররা। টুর্নামেন্টে গ্রুপ ‘এ’-তে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ মালয়েশিয়া, সিঙ্গাপুর ও স্বাগতিক ইন্দোনেশিয়া। আগামী ২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে লাল-সবুজ প্রতিনিধিদের অভিযান শুরু হবে। এরপর ২৮ সেপ্টেম্বর সিঙ্গাপুর এবং ১ অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে দল। সবগুলো ম্যাচই জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।