বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নাগোয়ায় চলমান এশিয়ান গেমসে নারী ক্রিকেটের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে পদক হাতছাড়া করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফলে গেমসের প্রথম কোনো ইভেন্টের পদকের খুব কাছাকাছি গিয়েও হতাশায় পুড়তে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।
অন্যদিকে এই জয়ের মাধ্যমে দীর্ঘ ১২ বছর পর এশিয়ান গেমসে পদক পুনরুদ্ধার করল পাকিস্তান। ২০১৪ সালে ইনচন গেমসে স্বর্ণ জয়ের পর ২০২২ সালের হাংজু গেমসে বাংলাদেশের কাছে হেরেই ব্রোঞ্জ হারিয়েছিল তারা; ফলে আজকের ম্যাচটি ছিল পাকিস্তানের জন্য এক মধুর প্রতিশোধের মতো।
মঙ্গলবার জাপানের নাগোয়ার করোগি স্পোর্টস পার্কে টস জিতে আগে ব্যাট করতে নেমে অধিনায়ক ফাতিমা সানার ৪৫ ও উইকেটরক্ষক গুল ফিরোজার ৩১ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে পাকিস্তান। বাংলাদেশের হয়ে নাহিদা আক্তার, স্বর্ণা আক্তার ও রিতু মনি ২টি করে উইকেট শিকার করেন।
১৪৬ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে মন্থর ব্যাটিং ও পাওয়ারপ্লের বিপর্যয়ে ৭ উইকেটে ১১৪ রানে থামে বাংলাদেশের ইনিংস। শারমিন আক্তার ৪৫ বলে অপরাজিত ৪৬ এবং অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ৩০ বলে ২৫ রান করলেও দলের রানের গতি বাড়াতে পারেননি। পাকিস্তানের বোলার উম্মে হানি মাত্র ১০ রান খরচায় ৩টি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন।
ম্যাচ শেষে দলের প্রধান কোচ সারোয়ার ইমরান পাওয়ারপ্লেতে প্রত্যাশিত রান না আসা এবং মানসিক আত্মবিশ্বাসের ঘাটতিকে পরাজয়ের প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন। পদকের খুব কাছে গিয়েও তা হাতছাড়া হওয়ায় পুরো দল হতাশ বলে জানান তিনি।