বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

রেমকো এভেনেপোল
টাদে পোগাচারের অনুপস্থিতিতে কানাডার মন্ট্রিয়েলে আজ রবিবার থেকে শুরু হওয়া বিশ্ব রোড সাইক্লিং চ্যাম্পিয়নশিপে ইতিহাস গড়ার অনন্য সুযোগের সামনে দাঁড়িয়ে বেলজিয়ামের ডাবল অলিম্পিক চ্যাম্পিয়ন রেমকো এভেনেপোল। পুরুষদের টাইম-ট্রায়ালে টানা চতুর্থবারের মতো বিশ্ব চ্যাম্পিয়নের রংধনু জার্সি জয়ের একক ফেভারিট হিসেবে ট্র্যাকে নামছেন ২৬ বছর বয়সী এই সাইক্লিস্ট।
রবিবার জয় পেলে সাইক্লিংয়ের ইতিহাসে নতুন মাইলফলক স্পর্শ করবেন এভেনেপোল। এর আগে অস্ট্রেলিয়ার মাইকেল রজার্স ও জার্মানির টনি মার্টিন টানা তিনবার এই খেতাব জিতেছিলেন। অন্যদিকে ক্যারিয়ারে মোট চারটি টাইম-ট্রায়াল বিশ্বমুকুট জয়ের সর্বকালের রেকর্ডটি ভাগাভাগি করছেন টনি মার্টিন ও সুইস কিংবদন্তি ফ্যাবিয়ান কানচেল্লারা। তবে এভেনেপোলের লক্ষ্য আরও বড়—একই বিশ্ব চ্যাম্পিয়নশিপে টাইম-ট্রায়াল ও রোড রেস উভয় ইভেন্টেই সোনা জিতে ইতিহাসের প্রথম পুরুষ সাইক্লিস্ট হওয়ার স্বপ্ন দেখছেন তিনি।
১৯৭৪ সালে বেলজিয়ান গ্রেট এডি মার্কসের ঐতিহাসিক জয়ের পর এই দ্বিতীয়বারের মতো বিশ্ব চ্যাম্পিয়নশিপের আয়োজন করছে মন্ট্রিয়েল। সম্প্রতি জিপি দ্য কুইবেক জয় এবং জিপি দ্য মন্ট্রিয়েলে পঞ্চম হয়ে দুর্দান্ত ছন্দে রয়েছেন এভেনেপোল। চলতি মৌসুমে ট্যুর ডি ফ্রান্সে দ্বিতীয় হওয়া ছাড়াও তিনি ক্লাসিকো সান সেবাস্তিয়ান ও আমস্টেল গোল্ড রেসের শিরোপা জিতেছেন।
প্রতিযোগিতায় এভেনেপোলকে চ্যালেঞ্জ জানানোর মূল ভরসা ইতালির দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফিলিপ্পো গান্না। তবে ২০২৩ সালের ভুয়েল্তা আ এস্পানিয়ার পর শেষ পাঁচটি দ্বৈরথেই বেলজিয়ান তারকার কাছে হেরেছেন গান্না। পডিয়ামের দৌড়ে আরও রয়েছেন মেক্সিকোর আইজ্যাক দেল তোরো, ফ্রান্সের তরুণ পল সেইক্সাস, সুইজারল্যান্ডের স্টেফান কুং এবং সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের তোবিয়াস ফস।
এদিকে নারী বিভাগের টাইম-ট্রায়ালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মারলেন রিউসারকে কঠিন পরীক্ষার মুখে ফেলতে প্রস্তুত ইউরোপিয়ান রোড রেস চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসের ডেমি ভলেরিং। চলতি বছর ট্যুর ডি ফ্রান্স ফেম ও জিরো ডি'ইতালিয়া জয়ী ভলেরিং রয়েছেন ফর্মের তুঙ্গে। এছাড়া অনূর্ধ্ব-২৩ বিশ্ব চ্যাম্পিয়ন ২১ বছর বয়সী ব্রিটিশ তরুণী জো ব্যাকস্টেডও নজর কাড়তে পারেন।