বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ম্যাট রেনশর অভিষেক শতক এবং নাথান এলিসের ক্যারিয়ারসেরা বোলিং নৈপুণ্যে সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে ৫৯ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকা অঞ্চলের সফরটা জয় দিয়ে শুরু করল অজিরা।
হারারেতে টস জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৯৪ রানের শক্ত সংগ্রহ দাঁড় করায় অস্ট্রেলিয়া। ইনিংসের দ্বিতীয় ওভারে ট্রাভিস হেড দলীয় ১০ রানে আউট হলেও মিচেল মার্শ (৩৬) ও কুপার কনোলির (৫১) দায়িত্বশীল ব্যাটিংয়ে ধাক্কা সামলে ওঠে সফরকারীরা। এরপর একপ্রান্ত আগলে রেখে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে সেঞ্চুরি তুলে নেন রেনশ। শেষ দিকে অলিভার পিকের ৩০ বলে ৪০ এবং অ্যালেক্স ক্যারির ৪০ রানের ইনিংসে ভর করে বড় পুঁজি পায় দল। রেনশ খেলেন ১০৯ রানের ইনিংস। জিম্বাবুয়ের পক্ষে ৬২ রান দিয়ে ৫ উইকেট নেন ২০ বছর বয়সী বাঁহাতি পেসার নিউম্যান নিয়ামহুরি। মাত্র ২০ বছর ২৩৯ দিন বয়সে পাঁচ উইকেট নিয়ে তিনি এখন দেশটির ক্রিকেট ইতিহাসের সর্বকনিষ্ঠ ফাইফারধারী। এছাড়া এ ম্যাচে মাঠে নেমে দীর্ঘতম ওয়ানডে ক্যারিয়ারের (২২ বছর ১৪৮ দিন) নতুন বিশ্বরেকর্ড গড়েন ৪০ বছর বয়সী ব্রেন্ডন টেলর।
জবাবে ২৯৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪৬ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে জিম্বাবুয়ে। সেখান থেকে অভিজ্ঞ ক্রেইগ আরভিন ও সিকান্দার রাজার ৯৮ রানের জুটিতে লড়াইয়ে ফেরে স্বাগতিকরা। আরভিন ৫৯ ও রাজা ৫৭ রান করে আউট হতেই স্বাগতিকদের প্রতিরোধ ভেঙে পড়ে। নাথান এলিস মাত্র ৩১ রান খরচায় একাই তুলে নেন ৫ উইকেট। শেষ পর্যন্ত ৪৬ ওভারে ২৩৫ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ে। শুক্রবার একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হবে।