বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

কার্লো আনচেলত্তি ও নেইমার জুনিয়র
ব্রাজিল জাতীয় ফুটবল দলে সুপারস্টার নেইমার জুনিয়রের আন্তর্জাতিক ক্যারিয়ারের আনুষ্ঠানিক সমাপ্তি নিশ্চিত করেছেন সেলেসাওদের প্রধান কোচ কার্লো আনচেলত্তি। বিশ্বকাপে দলের ব্যর্থতার পর এবার ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য রেখে উদীয়মান তরুণদের নিয়ে জাতীয় দলকে ঢেলে সাজানোর দীর্ঘমেয়াদি পরিকল্পনা তুলে ধরেছেন তিনি।
আন্তর্জাতিক গণমাধ্যম ‘সিএনএন এস্পোর্তেস’কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে আনচেলত্তি জানান, নেইমার নিজেই আর জাতীয় দলের জার্সিতে মাঠে না নামার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। নেইমারের প্রতিভার প্রশংসা করে ইতালিয়ান এই কোচ বলেন, ‘তার যে মাপের মান, তাতে তার বিশ্বকাপে থাকা উচিত ছিল। কিন্তু নেইমার নিজেই নিশ্চিত করেছে যে সে আর জাতীয় দলে ফিরতে চায় না। নেইমারের কোনো সরাসরি বিকল্প পাওয়া সম্ভব নয়, কারণ সে ছিল এক অসাধারণ ও অনন্য প্রতিভা।’
নেইমার-পরবর্তী সময়ে ব্রাজিল ফুটবলকে এগিয়ে নিতে বয়সভিত্তিক তরুণ প্রতিভাদের ওপর বাজি ধরার কথা জানান আনচেলত্তি। তিনি বলেন, ২০০৪, ২০০৫ ও ২০০৬ সালে জন্ম নেওয়া ফুটবলারদের পাশাপাশি ২০০৮ সালের বেশ কিছু প্রতিশ্রুতিশীল খেলোয়াড় রয়েছে, যাদের এখন আন্তর্জাতিক অঙ্গনের জন্য গড়ে তোলা প্রয়োজন। ৩৬ বা ৩৭ বছর বয়সেও অনেকে ভালো খেলতে পারেন স্বীকার করলেও, বর্তমান সময়ে তরুণদেরই অগ্রাধিকার দেওয়ার সঠিক সময় বলে মনে করেন তিনি।
ব্যক্তিকেন্দ্রিক ফুটবলের বদলে দলগত ঐক্যের গুরুত্ব তুলে ধরে আনচেলত্তি আরও বলেন, আধুনিক ফুটবলে একক প্রতিভার চেয়ে দলগত কাজই সবচেয়ে বেশি জরুরি। কোনো একক তারকার ওপর নির্ভরশীল না হয়ে সমন্বিত দলগত শক্তির মাধ্যমে ভবিষ্যতের জন্য একটি শক্তিশালী ব্রাজিল দল গড়াই এখন তাঁর প্রধান লক্ষ্য।