বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। ছবি: সংগৃহীত
পাকিস্তানের বিরুদ্ধে তৃতীয় ও শেষ টেস্টে বিশ্ব রেকর্ড গড়লেন ইংল্যান্ডের অধিনায়ক জো রুট। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথের রেকর্ড ভেঙে দিয়েছেন তিনি।
তবে ব্যাট হাতে নয়, বিশ্বের অন্যতম সেরা এই ব্যাটার অনন্য নজির গড়েছেন ক্যাচ ধরে। টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি ক্যাচ ধরার মালিক এখন এই ইংলিশ অধিনায়ক।
ক্যাচ ধরার হিসেবে উইকেটরক্ষক ছাড়া ফিল্ডারদের ক্ষেত্রে রুটই এখন সেরা। টেস্ট ক্রিকেটে স্মিথের ২১৯টি ক্যাচ ধরার নজির টপকে রুট ২২০টি ক্যাচ নিয়েছেন।
পাকিস্তানের দ্বিতীয় ইনিংসে অলি রবিনসনের বলে আবদুল্লা শফিকের ক্যাচ ধরে বিশ্বরেকর্ড গড়েছেন ইংলিশ অধিনায়ক। টেস্ট ক্রিকেটে সফল ফিল্ডারদের তালিকায় রুট এবং স্মিথের পর তৃতীয় স্থানে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ২১০টি ক্যাচ ধরেছেন।
অন্যদিকে, চতুর্থ স্থানে আছেন মাহেলা জয়বর্ধনে। তার ক্যাচের সংখ্যা ২০৫টি। এরপর ২০০টি ক্যাচ নিয়ে তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন জ্যাক ক্যালিস।