বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বার্সেলোনা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল
বয়স মাত্র ১৯ বছর হলেও দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে ব্যালন ডি’অর জয়ের দাবি আরও জোরালো করে তুলেছেন বার্সেলোনার স্প্যানিশ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। চ্যাম্পিয়ন্স লিগে ফেয়েনুর্দের বিপক্ষে দলের ৫-১ গোলের বড় জয়ে দুর্দান্ত এক ফ্রি-কিক এবং দুটি অ্যাসিস্ট করে আবারও নিজের জাত চিনিয়েছেন এই তরুণ। ম্যাচ শেষে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক স্পষ্ট কণ্ঠে জানিয়েছেন, এবারের ব্যালন ডি’অর পাওয়ার সম্পূর্ণ যোগ্যতা রয়েছে ইয়ামালের।
সংবাদ সম্মেলনে ইয়ামালের ব্যালন ডি’অর সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে ফ্লিক বলেন, ‘অবশ্যই। সে আমার খেলোয়াড়, বার্সেলোনার খেলোয়াড় এবং সে ব্যালন ডি’অর জেতার যোগ্য। প্রতিটি ম্যাচেই প্রমাণ মেলে সে কতটা ব্যতিক্রমী। তার মতো প্রতিভাবান খেলোয়াড় বিশ্বে বিরল। আমার দৃষ্টিতে পুরস্কারটি তারই প্রাপ্য।’
ফেয়েনুর্দের বিপক্ষে ফ্রি-কিক থেকে করা গোলটি ছিল চলতি মৌসুমে ইয়ামালের পঞ্চম গোল। এর মাধ্যমে ইউরোপসেরার মঞ্চ চ্যাম্পিয়ন্স লিগে তাঁর গোলসংখ্যা দাঁড়াল ১২-তে। মাত্র ১৯ বছর ৫৮ দিন বয়সেই বার্সেলোনার জার্সিতে তাঁর গোল অবদান পৌঁছাল ১০১-এ (৫৪ গোল ও ৪৭টি অ্যাসিস্ট)। গত মৌসুমে ক্লাবের হয়ে লা লিগা ও জাতীয় দলের হয়ে বিশ্বকাপ জয়ের পর থেকেই এবারের ব্যালন ডি’অর দৌড়ে অন্যতম শীর্ষ দাবিদার হিসেবে বিবেচিত হচ্ছেন তিনি। আগামী ২৬ অক্টোবর লন্ডনে জমকালো আয়োজনের মাধ্যমে ঘোষিত হবে বিজয়ীর নাম।
ইয়ামালের প্রশংসার পাশাপাশি সতীর্থ রাফিনিয়া ও পেদ্রি ৩০ জনের ব্যালন ডি’অর তালিকায় না থাকায় বিস্ময় প্রকাশ করেন ফ্লিক। ম্যাচে জোড়া গোল করা দলের নতুন অধিনায়ক রাফিনিয়ার তীব্রতা ও প্রেসিংয়ের ভূয়সী প্রশংসা করেন তিনি। ১৯৫০ সালের পর প্রথম বার্সা খেলোয়াড় হিসেবে মৌসুমের টানা প্রথম পাঁচ ম্যাচেই গোল করার বিরল কীর্তি গড়েছেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।