বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চীনের মাটিতে আয়োজিত অনূর্ধ্ব-২০ নারী জুনিয়র এশিয়া কাপ হকিতে স্বাগতিক চীনকে ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। বুধবারের এই দাপুটে জয়ে টুর্নামেন্টের গ্রুপ পর্বে টানা চতুর্থ জয় তুলে নিল লাল-সবুজের দল।
বুধবার (৯ সেপ্টেম্বর) মোকি শহরের মরিন দাওয়া স্টেডিয়ামে ম্যাচের প্রথম বাঁশি থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলতে থাকে বাংলাদেশ। ম্যাচের ৯ম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নেওয়া শটে বল জালে জড়িয়ে দলকে ১-০ ব্যবধানে এগিয়ে দেন অধিনায়ক শারিকা রিমন।
এরপর ১৯তম মিনিটে চমৎকার এক ফিল্ড গোলে ব্যবধান দ্বিগুণ করেন আইরিন আক্তার রিয়া। ২৬তম মিনিটে কনা আক্তার বাংলাদেশের পক্ষে তৃতীয় গোলটি করলে ৩-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধের খেলা শেষ করে দল।
দ্বিতীয়ার্ধেও প্রতিপক্ষের ওপর আধিপত্য বজায় রাখেন বাংলাদেশি তরুণীরা। ম্যাচের ৩১তম মিনিটে দলের চতুর্থ গোলটি আদায় করেন মোসাম্মত লিমা। এর দুই মিনিট পরই (৩৩ মিনিটে) নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি দলকে ৫-০ ব্যবধানে এগিয়ে নেন আইরিন রিয়া। পরবর্তীতে ৪৮তম মিনিটে মোসাম্মত লিমা ব্যক্তিগত দ্বিতীয় ও দলের ষষ্ঠ গোলটি করেন।
চীনের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে এমন বড় ব্যবধানের জয় দেশের নারী হকির ইতিহাসে একটি অনন্য মাইলফলক। টানা চার ম্যাচে পূর্ণ পয়েন্ট নিয়ে চ্যালেঞ্জার্স গ্রুপের অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী ধাপে পা রাখল বাংলাদেশ, যেখানে তাদের সম্ভাব্য প্রতিপক্ষ এলিট গ্রুপের দল জাপান।