বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিসিবি সভাপতি তামিম ইকবাল
বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির গুরুত্বপূর্ণ ‘নরমালাইজেশন কমিটি’র সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।
আন্তর্জাতিক ক্রিকেটের প্রেক্ষাপটে এই কমিটির ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। মূলত কোনো দেশের ক্রিকেট বোর্ডের বৈধতা, প্রশাসনিক পরিচালনব্যবস্থা কিংবা অভ্যন্তরীণ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠলে এবং সংশ্লিষ্ট বোর্ডের আন্তর্জাতিক স্বীকৃতি পর্যালোচনার প্রয়োজন হলে এই কমিটি তা তদারকি করে। একটি দেশের ক্রিকেট বোর্ড কার্যকর ও বৈধ কি না, কিংবা বিদ্যমান কমিটিকে আইসিসির আনুষ্ঠানিক স্বীকৃতি দেওয়া হবে কি না—তা নির্ধারণের ক্ষেত্রে নরমালাইজেশন কমিটি সরাসরি সুপারিশ ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় যুক্ত থাকে।
এর আগে আইসিসির প্রভাবশালী ‘ফ্র্যাঞ্চাইজি কমিটি’র চেয়ারম্যানের মতো শীর্ষ পদে দায়িত্ব পেয়েছিলেন তামিম ইকবাল। ফ্র্যাঞ্চাইজি কমিটির পর এবার নরমালাইজেশন কমিটিতেও অন্তর্ভুক্ত হওয়ার মাধ্যমে বিশ্ব ক্রিকেট প্রশাসনে বিসিবি সভাপতির অবস্থান ও দায়িত্বের পরিধি আরও বিস্তৃত হলো।