বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিউজিল্যান্ডের অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) পূর্ণ মৌসুম খেলার লক্ষ্যে নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) কেন্দ্রীয় চুক্তি থেকে সরে দাঁড়িয়েছেন অলরাউন্ডার মার্ক চ্যাপম্যান। বোর্ডের সঙ্গে পূর্ণকালীন সম্পর্ক ছিন্ন করে তিনি এখন থেকে ‘ক্যাজুয়াল’ বা খণ্ডকালীন চুক্তিতে জাতীয় দলের প্রতিনিধিত্ব করবেন।
ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া বিবিএল সরাসরি নিউজিল্যান্ডের ঘরোয়া মৌসুমের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় এই কৌশলগত সিদ্ধান্ত নিয়েছেন চ্যাপম্যান। এই পদক্ষেপের মাধ্যমে তিনি ফিন অ্যালেন, লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে ও টিম সেফার্তদের তালিকায় নাম লেখালেন, যাঁরা বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগ খেলার সুবিধার্থে বোর্ডের আংশিক চুক্তিতে যুক্ত হয়েছেন।
তবে ফ্র্যাঞ্চাইজি লিগে যাওয়ার আগে আগামী নভেম্বরে ভারতের বিপক্ষে দ্বিপাক্ষিক সীমিত ওভারের সিরিজে কিউইদের জার্সিতে মাঠে নামবেন চ্যাপম্যান। পেশাদার ক্যারিয়ারের সিদ্ধান্ত সহজ করে দেওয়ায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। এদিকে চ্যাপম্যান কেন্দ্রীয় চুক্তি ছাড়ায় খালি হওয়া জায়গায় তরুণ পেসার ম্যাট ফিশারকে কেন্দ্রীয় চুক্তিতে অন্তর্ভুক্ত করেছে এনজেডসি।