বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

চাইনিজ তাইপেকে হারানোর পর বাংলাদেশি খেলোয়াড়দের উল্লাস
অনূর্ধ্ব-২১ নারী এশিয়া কাপ হকিতে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। শনিবার চীনের মকিতে অনুষ্ঠিত টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে ৭-০ ব্যবধানে বড় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ম্যাচেই বজায় ছিল বাংলাদেশি মেয়েদের একচেটিয়া নিয়ন্ত্রণ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক হকির পসরা সাজায় বাংলাদেশ। দলের পক্ষে গোলের সূচনা করেন ফরোয়ার্ড কনা আক্তার। প্রতিপক্ষের রক্ষণভাগকে পর্যুদস্ত করে এরপর টানা আক্রমণ শানান ইমা এবং আইরিন আক্তার রিয়া, যেখানে দুজনই তুলে নেন জোড়া গোল।
চতুর্থ ও শেষ কোয়ার্টারে আক্রমণের ধার আরও বাড়িয়ে দেয় বাংলাদেশ। এ সময় দলের হাল ধরে চমৎকার দক্ষতায় পরপর দুটি ফিল্ড গোল করেন অধিনায়ক সারিকা রিমন। অধিনায়কের এই জোড়া গোলেই চাইনিজ তাইপের বিপক্ষে ৭-০ গোলের বিশাল জয় নিশ্চিত হয় দলের।
ম্যাচজুড়ে অনবদ্য ক্রীড়াশৈলী প্রদর্শন করে সেরা খেলোয়াড়ের (প্লেয়ার অব দ্য ম্যাচ) পুরস্কার জেতেন আইরিন আক্তার রিয়া। বড় এই জয়ে টুর্নামেন্টে নিজেদের অবস্থান সুসংহত করার পাশাপাশি আত্মবিশ্বাস কয়েক ধাপ বাড়িয়ে নিল দল। প্রতিযোগিতায় নিজেদের দ্বিতীয় ম্যাচে রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ, যারা নিজেদের প্রথম ম্যাচে হংকং চায়নার কাছে ২-০ গোলে পরাজিত হয়েছে।