বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভিভিএস লক্ষ্মণ
জাপানের আইচি-নাগোয়ায় আসন্ন ২০২৬ এশিয়ান গেমসে ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন দেশটির সাবেক কিংবদন্তি ব্যাটার ভিভিএস লক্ষ্মণ। আন্তর্জাতিক সূচির জটিলতার কারণে শ্রেয়াস আইয়ারদের এই টুর্নামেন্টে দলের সঙ্গে থাকতে পারছেন না জাতীয় দলের নিয়মিত প্রধান কোচ গৌতম গম্ভীর।
দ্বিমুখী আন্তর্জাতিক ব্যস্ততার কারণে কোচিং প্যানেলে এই পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (বিসিসিআই)। এশিয়ান গেমস চলাকালীন সময়েই ভারতের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মাঠে নামবে দেশটির সিনিয়র জাতীয় দল। আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া ওই হোম সিরিজে জাতীয় দলের ডাগআউটে থাকবেন গম্ভীর। ফলে একই সময়ে জাপানে অনুষ্ঠেয় এশিয়ান গেমসে দলের দায়িত্ব সামলানো তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
বর্তমানে বেঙ্গালুরুর বিসিসিআই সেন্টার অব এক্সিলেন্সের প্রধান হিসেবে কর্মরত লক্ষ্মণের জন্য এশিয়ান গেমসের মঞ্চ একেবারেই অপরিচিত নয়। এর আগে ২০২৩ সালে চীনের হাংঝৌতে অনুষ্ঠিত এশিয়ান গেমসেও তাঁর প্রধান কোচের দায়িত্ব পালনকালে স্বর্ণপদক জয় করেছিল ভারত। আসন্ন আসরে লক্ষ্মণের সহযোগী স্টাফ হিসেবে সহকারী কোচের দায়িত্ব পালন করবেন সাবেক স্পিনার সুনীল যোশী ও হৃষিকেশ কানিতকর।
জাপানের আসরে শ্রেয়াস আইয়ারের অধিনায়কত্বে একটি শক্তিশালী টি-টোয়েন্টি দল পাঠাচ্ছে ভারত। স্কোয়াডে অন্তর্ভুক্ত রয়েছেন বিশ্বমানের পেসার জসপ্রিত বুমরাহ, সহ-অধিনায়ক তিলক বর্মা এবং তরুণ সম্ভাবনাময় ব্যাটার বৈভব সূর্যবংশী।