বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শান্ত-তাইজুল -ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বশেষ পুরুষ ক্রিকেট র্যাঙ্কিংয়ে বাংলাদেশের খেলোয়াড়দের পারফরম্যান্সে দেখা গেছে মিশ্র চিত্র। টেস্ট ব্যাটিংয়ে এক ধাপ এগিয়েছেন অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বিপরীতে এক ধাপ পিছিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বোলিং র্যাঙ্কিংয়ে দুই ধাপ অবনতি হয়েছে স্পিনার তাইজুল ইসলামের, তবে নিজের অবস্থান ধরে রেখেছেন মেহেদী হাসান মিরাজ।
টেস্ট ব্যাটারদের তালিকায় মুশফিকুর রহিম এখন ১৬ নম্বরে অবস্থান করছেন। আগের র্যাঙ্কিংয়ের তুলনায় এক ধাপ উন্নতি হয়েছে তার। অন্যদিকে শান্ত এক ধাপ পিছিয়ে নেমেছেন ২১ নম্বরে। উইকেটকিপার-ব্যাটার লিটন দাসের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি; তিনি রয়েছেন ৩৪ নম্বরে।

টেস্ট বোলিংয়ে তাইজুল ইসলাম দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে চলে গেছেন। তবে মেহেদী হাসান মিরাজ আগের মতোই ২৩ নম্বরে অবস্থান করছেন।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে টেস্ট ব্যাটারদের শীর্ষস্থান ধরে রেখেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তবে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে পরিবর্তন এসেছে। স্টিভ স্মিথ দুই ধাপের মধ্যে উঠে দ্বিতীয় স্থানে জায়গা করে নিয়েছেন, আর জো রুট নেমে গেছেন তিন নম্বরে।
শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিস ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ফিফটি করার পর দুই ধাপ এগিয়ে সেরা দশে ঢুকেছেন। তার অবস্থান এখন ১০ নম্বরে।
পাকিস্তানের সাউদ শাকিল বড় উন্নতি করে ১৫ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠেছেন। শ্রীলঙ্কার সোনালা দিনুশাও ২৯ ধাপ উন্নতি করে ২৫ নম্বরে জায়গা করে নিয়েছেন। ভারতের দেবদূত পাডিক্কাল পাঁচ ধাপ এগিয়ে রয়েছেন ৫৪ নম্বরে। টেস্ট বোলারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক।
পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স করে ইংল্যান্ডের অলি রবিনসন ছয় ধাপ এগিয়ে উঠে এসেছেন পাঁচ নম্বরে। ওই সিরিজে টানা দুই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হন তিনি।
শ্রীলঙ্কার আসিথা ফার্নান্দো চার ধাপ এগিয়ে ১১ নম্বরে উঠেছেন। ইংল্যান্ডের জশ টাং চার ধাপ উন্নতি করে যৌথভাবে ১৩ নম্বরে রয়েছেন। পাকিস্তানের মোহাম্মদ আব্বাস ১০ ধাপ এগিয়ে যৌথভাবে ১৫ নম্বরে জায়গা করে নিয়েছেন।
টি-টোয়েন্টি ব্যাটিং র্যাঙ্কিংয়ে বড় অগ্রগতি হয়েছে দক্ষিণ আফ্রিকার তরুণ ব্যাটার দেওয়াল্ড ব্রেভিসের। নামিবিয়ায় চলমান ত্রিদেশীয় সিরিজে ৭৫, অপরাজিত ৭৫ ও ৪১ রানের ইনিংস খেলে ছয় ধাপ এগিয়েছেন তিনি। ফলে ব্রেভিস এখন বিশ্ব র্যাঙ্কিংয়ে চতুর্থ স্থানে।

তার ওপরে রয়েছেন ভারতের ঈশান কিষাণ, পাকিস্তানের সাহিবজাদা ফারহান ও ভারতের অভিষেক শর্মা।
টি-টোয়েন্টি বোলারদের তালিকায় শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন আফগানিস্তানের লেগস্পিনার রশিদ খান। জিম্বাবুয়ের ব্র্যাড ইভানস আট ধাপ এগিয়ে ২৬ নম্বরে এবং দক্ষিণ আফ্রিকার বাঁহাতি পেসার কোয়েনা মাফাকা ২৪ ধাপ উন্নতি করে ৫৪ নম্বরে উঠে এসেছেন।