বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

তাওহীদ হৃদয়
জাতীয় টেস্ট দলে জায়গা হারিয়ে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে স্কোয়াড থেকে বাদ পড়ে সমালোচনার মুখে পড়ার পর লাল বলের ক্রিকেটে নিজের ব্যাটিং সামর্থ্যের দুর্দান্ত প্রমাণ দিলেন তাওহীদ হৃদয়। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে পচেফস্ট্রমে চার দিনের আন-অফিশিয়াল টেস্ট ম্যাচে অনবদ্য এক ডাবল সেঞ্চুরি উপহার দিয়েছেন বাংলাদেশ ‘এ’ দলের এই অধিনায়ক। প্রোটিয়াদের প্রথম ইনিংসে করা ৫১২ রানের পাহাড়সমান সংগ্রহের জবাবে ১৩৫ রানে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলকে একাই লড়াইয়ে ফিরিয়েছেন তিনি।
দ্বিতীয় দিন শেষে ৪ উইকেটে ২০১ রান নিয়ে মাঠ ছাড়া বাংলাদেশ ‘এ’ দল মঙ্গলবার তৃতীয় দিনে বড় সংগ্রহের ভিত গড়ে তোলে। দলীয় ইনিংসে প্রতিরোধ গড়ে জাকের আলী অনিক ৯৪ রানে আউট হয়ে সেঞ্চুরি হাতছাড়া করলেও পঞ্চম উইকেটে হৃদয়ের সঙ্গে তাঁর ১৫১ রানের জুটি দলকে চাপমুক্ত করে। এরপর ষষ্ঠ উইকেটে মোহাম্মদ সাইফুদ্দীনকে সঙ্গে নিয়ে আরও একটি ১৮৫ রানের বড় জুটি গড়েন অধিনায়ক। ১৭১ বলে ১০ বাউন্ডারি ও ১ ছক্কায় ৮৭ রানের কার্যকরী ইনিংস খেলে সাইফুদ্দীন আউট হলেও একপ্রান্ত আগলে রেখে ডাবল সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন হৃদয়।
দিন শেষে ৩৩৯ বলে ২২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২০৪ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়। তৃতীয় দিন শেষে প্রোটিয়াদের চেয়ে মাত্র ৪১ রানে পিছিয়ে থাকা বাংলাদেশ ‘এ’ দল বুধবার ম্যাচের শেষ দিনে লিড নেওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবে।