বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস
আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজকে দলে ভেড়ানোর চেষ্টা সফল না হওয়ায় বিকল্প হিসেবে ইংলিশ ক্লাব আর্সেনালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার গ্যাব্রিয়েল জেসুসকে ন্যু ক্যাম্পে নিয়ে আসছে স্প্যানিশ পরাশক্তি বার্সেলোনা।
বার্সেলোনার পক্ষ থেকে আলভারেজকে ক্যাম্প ন্যুতে আনার জোরালো প্রচেষ্টা ছিল এবং খেলোয়াড়ের দিক থেকেও আগ্রহ ছিল, তবে আতলেতিকো মাদ্রিদের অনড় অবস্থানের কারণে শেষ পর্যন্ত সেই দলবদল আলোর মুখ দেখেনি। আক্রমণভাগকে শক্তিশালী করতে বসে না থেকে দ্রুত কৌশল বদলে আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের দিকে নজর দেয় কাতালান ক্লাবটি। প্রায় এক কোটি ইউরো (১০ মিলিয়ন ইউরো) খরচ করে জেসুসকে চুক্তিভুক্ত করার চূড়ান্ত পর্যায়ে রয়েছে বার্সা, যেখানে দুই পক্ষের আনুষ্ঠানিক ঘোষণা এখন শুধুই সময়ের ব্যাপার।
এই দলবদলের মাধ্যমে ইংলিশ ফুটবলে জেসুসের প্রায় এক দশকের বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটতে যাচ্ছে। ২০১৬ সালে ব্রাজিলের পালমেইরাস ছেড়ে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটিতে যোগ দিয়ে ইউরোপীয় ফুটবলে পদার্পণ করেছিলেন তিনি। ইতিহাদে থাকাকালে চারটি প্রিমিয়ার লিগ শিরোপাসহ বহু ট্রফি জয়ের স্বাদ পান। পরবর্তীতে ২০২২ সালে আর্সেনালে নাম লিখিয়ে শুরুতেই গানারদের আক্রমণভাগের মূল ভরসা হয়ে ওঠেন তিনি।
তবে সাম্প্রতিক মৌসুমে বারবার চোটে পড়ার কারণে জেসুসের ক্যারিয়ারের চেনা ছন্দ ব্যাহত হয়। দীর্ঘ সময় মাঠের বাইরে কাটিয়ে ফেরার পর আর্সেনালের শুরুর একাদশে নিয়মিত জায়গা ধরে রাখা তার পক্ষে কঠিন হয়ে পড়ে।
গত মৌসুমে প্রিমিয়ার লিগে মাত্র ৩টি ম্যাচে শুরুর একাদশে ছিলেন তিনি, আর বদলি হিসেবে মাঠে নামেন ১৩টি ম্যাচে। উপরন্তু সুইডিশ গোলমেশিন ভিক্টর ইয়োকেরেসকে প্রধান স্ট্রাইকার হিসেবে আর্সেনাল দলে নেওয়ায় জেসুসের জন্য আর্সেনালে নিয়মিত খেলার সুযোগ আরও সীমিত হয়ে পড়ে যা তাঁর লা লিগায় যোগদানের পথ সুগম করেছে।