বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মেজর লিগ সকারে নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে গোল উদযাপনে ফিলাডেলফিয়া ইউনিয়নের মিডফিল্ডার কাভান সুলিভান।
যুক্তরাষ্ট্রের শীর্ষ পেশাদার ফুটবল লিগ মেজর লিগ সকারে (এমএলএস) অনন্য এক কীর্তি গড়ে ইতিহাসের পাতায় নতুন করে নিজের নাম লিখিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবল বিস্ময় কাভান সুলিভান। রবিবার সকালে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ লিগ ম্যাচে তাঁর দৃষ্টিনন্দন গোলে ভর করে নিউইয়র্ক রেড বুলসকে ৩-১ ব্যবধানে পরাজিত করেছে ফিলাডেলফিয়া ইউনিয়ন।
এই সাফল্যের মধ্য দিয়ে মাত্র ১৬ বছর ৩৩৬ দিন বয়সে এমএলএসের ইতিহাসে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে টানা চার ম্যাচে সরাসরি গোলে অবদান (গোল বা অ্যাসিস্ট) রাখার ঐতিহাসিক রেকর্ড গড়লেন সুলিভান। প্রতিপক্ষের ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ম্যাচের ৫০তম মিনিটে দুর্দান্ত এক ফিনিশিংয়ে লক্ষ্যভেদ করে ফিলাডেলফিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন এই অ্যাটাকিং মিডফিল্ডার। তাঁর এই ম্যাচজয়ী পারফরম্যান্সে নিউইয়র্ক রেড বুলসের টানা সাত ম্যাচের অপরাজেয় ধারারও অবসান ঘটে।
এর আগে ২০২৪ সালের জুলাইয়ে মাত্র ১৪ বছর ২৯৩ দিন বয়সে পেশাদার ফুটবলে অভিষেক ঘটিয়ে উত্তর আমেরিকার ক্রীড়া ইতিহাসের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টি করেছিলেন সুলিভান। শুরুর মৌসুমে মূল দলের সঙ্গে মানিয়ে নেওয়ার পর চলতি ২০২৬ মৌসুমে এসে নিজের পূর্ণ প্রতিভার জানান দিচ্ছেন এই তরুণ সেনসেশন।
ম্যাচের ২১তম মিনিটে মিলান ইলোস্কির গোলে ফিলাডেলফিয়া এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দৃশ্যপটে আসেন সুলিভান। ৫০তম মিনিটে তাঁর চমৎকার গোল ম্যাচের নিয়ন্ত্রণ তুলে দেয় ফিলাডেলফিয়ার হাতে। পরবর্তীতে ৬৫তম মিনিটে নীল পিয়ের দলের হয়ে তৃতীয় গোলটি করেন। রেড বুলসের হয়ে এরিক ম্যাক্সিম চুপো-মোটিং ৭৪তম মিনিটে একটি গোল পরিশোধ করলেও তা দলের পরাজয় এড়াতে যথেষ্ট ছিল না। টানা দুর্দান্ত পারফরম্যান্সে আন্তর্জাতিক ফুটবলাঙ্গনে নিজেকে অন্যতম শীর্ষ উদীয়মান তারকা হিসেবে প্রতিষ্ঠিত করে চলেছেন বাংলাদেশি রক্ত বহনকারী এই মার্কিন বিস্ময়বালক।