বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার–ব্যাটসম্যান মঈন খান
আদিয়ালা কারাগারে বন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খানের শারীরিক অবস্থার অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন দেশটির সাবেক অধিনায়ক ও উইকেটকিপার–ব্যাটসম্যান মঈন খান। একই সঙ্গে সাবেক এই অধিনায়কের সুচিকিৎসা ও মৌলিক অধিকার নিশ্চিতের দাবিতে পাকিস্তানের সাবেক ও বর্তমান ক্রিকেটারদের একযোগে আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন তিনি।
২০২৩ সাল থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী রয়েছেন ৭১ বছর বয়সী ইমরান খান। সম্প্রতি কারাবন্দী অবস্থায় তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটার খবরে গভীর উদ্বেগ জানিয়ে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন ৫৪ বছর বয়সী মঈন খান। সেখানে তিনি পাকিস্তান সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং কারা প্রশাসনের প্রতি ইমরান খানের সুচিকিৎসা নিশ্চিতের জোর দাবি জানান। সাবেক অধিনায়ক মঈন খান বলেন:
"আমাদের অধিনায়ক ইমরান খান বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন এবং এই মুহূর্তে তাঁর শারীরিক অবস্থা বেশ খারাপ। আমি কর্তৃপক্ষ, পাকিস্তান সরকার এবং আদিয়ালা কারাগার প্রশাসনের কাছে বিনীত অনুরোধ জানাচ্ছি—সাবেক প্রধানমন্ত্রী ও দেশের একজন নাগরিক হিসেবে আমাদের অধিনায়কের প্রাপ্য মৌলিক অধিকার, বিশেষ করে তাঁর সুচিকিৎসার অধিকার যেন অবিলম্বে নিশ্চিত করা হয়।"
সরকার ও কারা কর্তৃপক্ষের কাছে আবেদনের পাশাপাশি সতীর্থ ও দেশের অন্যান্য ক্রিকেটারদেরও সাবেক অধিনায়কের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে মঈন বলেন, "আমি অন্য ক্রিকেটারদেরও অনুরোধ করছি তাঁর পক্ষে কথা বলতে এবং জোরালো সমর্থনের আওয়াজ তুলতে।"
১৯৯২ সালের ঐতিহাসিক বিশ্বকাপজয়ী দলের এই সদস্য পাকিস্তান ক্রিকেটে ইমরানের অসামান্য অবদানের কথা স্মরণ করে বলেন, "পাকিস্তান ক্রিকেটে ইমরান খানের অবদান অপরিসীম। তাঁর অধীনে আমরা যারা খেলেছি, তারা তাঁর কাছ থেকে অনেক কিছু শিখেছি।" উল্লেখ্য, সম্প্রতি সাবেক কিংবদন্তি ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ প্রথম প্রভাবশালী সতীর্থ হিসেবে জনসমক্ষে ইমরানের মুক্তির দাবি জানান; তাঁর পরপরই এবার সরাসরি মুখ খুললেন বিশ্বকাপজয়ী তারকা মঈন খান।