বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি: সংগৃহীত
দুই ইনিংসেই ব্যাটারদের চরম ব্যর্থতায় প্রথম অনানুষ্ঠানিক চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কাছে ইনিংস ও ৪১৩ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল।
প্রিটোরিয়ায় অনুষ্ঠিত ম্যাচের প্রথম দিনেই নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১২২ রানে গুটিয়ে যায় বাংলাদেশ ‘এ’। জবাবে ব্যাট করতে নেমে রানের পাহাড় গড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। অধিনায়ক মারকুইস অ্যাকারম্যানের ২৩৭ বলে ২৫৬ রান (২৪ চার ও ৭ ছক্কা) এবং সিনেথেম্বা কোশিলের ২৬৩ বলে হার না মানা ২০০ রানের (১৫ চার ও ৫ ছক্কা) ওপর ভর করে ৩ উইকেটে ৬৪৭ রান তুলে ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। এতে প্রথম ইনিংসেই ৫২৫ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে আনামুল হক ৯৮ রানে ৩টি উইকেট নেন।
প্রথম ইনিংসে ৫২৫ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও ব্যাটিং ধসের মুখে পড়ে সফরকারীরা। দলের পক্ষে ওপেনার মোহাম্মদ নাইম সর্বোচ্চ ৩০, আনামুল অপরাজিত ১৯, অধিনায়ক মাহিদুল ইসলাম অঙ্কন ১৮ এবং নাঈম হাসান ১৩ রান করেন। দক্ষিণ আফ্রিকার তিন বোলার ৩টি করে উইকেট নিয়ে তৃতীয় দিনেই বাংলাদেশকে ১১২ রানে গুটিয়ে দেন।
আগামী ৩০ আগস্ট থেকে সিরিজের দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ এবং দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল।