বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋশভ পন্ত। ছবি: সংগৃহীত
কিংবদন্তি মহেন্দ্র সিং ধোনিকে পেছনে ফেলেছেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋঝভ পন্ত। শ্রীলঙ্কার বিপক্ষে কলম্বোতে চলমান দ্বিতীয় টেস্টে নতুন কীর্তি গড়েছেন তিনি। বিদেশের মাটিতে বা নিরপেক্ষ ভেন্যুতে উইকেটরক্ষক ব্যাটার হিসেবে ভারতের হয়ে সর্বোচ্চ টেস্ট রান সংগ্রাহক এখন পন্ত।
সোমবার (২৪ আগস্ট) কলম্বো টেস্টে ২,৫০১ রানে পৌঁছে ধোনিকে ছাড়িয়ে যান পন্ত। ধোনির সংগ্রহ ছিল ২,৪৯৬ রান। এই তালিকায় শীর্ষ পাঁচে পন্ত ও ধোনির পর রয়েছেন ফারুক ইঞ্জিনিয়ার (১,২০৯ রান), সৈয়দ কিরমানি (১,১০৯) এবং কিরণ মোরে (৯০১)।
রোববার (২৩ আগস্ট) দ্বিতীয় টেস্টের প্রথম দিন শ্রীলঙ্কার পেসার লাহিরু কুমারার একটি শর্ট ডেলিভারিতে বাঁ হাতে আঘাত পান পন্ত। তৃতীয় সেশনে শর্ট বলটি স্কয়ারের পেছনে পুল করার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু বল ব্যাটে না লেগে সরাসরি তার বাঁ হাতে আঘাত করে।
আঘাত পাওয়ার পর পন্তকে বেশ ব্যথায় কাতরাতে দেখা যায়। ভারতীয় দলের ফিজিও দ্রুত মাঠে এসে তার হাতে বরফ দেন। পরে হাতে টেপ বাঁধা হলেও অস্বস্তি অব্যাহত থাকায় সেটি খুলে ফেলা হয়। ১৫ বলে ৩ রান করার পর ইনিংসের ৫৮তম ওভারে ফিজিওর সঙ্গে মাঠ ছাড়েন পন্ত। পরে তিনি রিটায়ার্ড হার্ট হিসেবে ড্রেসিংরুমে ফিরে যান।
তবে চোটের কারণে বেশিক্ষণ মাঠের বাইরে থাকতে হয়নি পন্তকে। দ্বিতীয় দিনে আসিথা ফার্নান্দোর বলে ভারতের ষষ্ঠ উইকেট হিসেবে সারাংশ জৈন ৬ রানে আউট হওয়ার পর আবার ব্যাটিংয়ে নামেন তিনি।
ক্রিজে পন্তের সঙ্গী হন ধ্রুব জুরেল। দুজন মিলে ভারতের ইনিংসকে স্থিতিশীল করার পাশাপাশি প্রতিপক্ষের সামনে লড়াকু সংগ্রহ দাঁড় করানোর চেষ্টা করেন। শেষ পর্যন্ত আউট হওয়ার আগে করেন ৬৩ রান।