বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ক্যারিয়ারের ৯৭৭তম গোল স্পর্শ করলেন রোনালদো
বিশ্বকাপ থেকে পর্তুগালের বিদায়ের ৪৪ দিন পর প্রতিযোগিতামূলক ফুটবলে ফিরেই নতুন ইতিহাস গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পেশাদার ফুটবল ক্যারিয়ারে টানা ২৫টি লিগ মৌসুমে গোল করার নজিরবিহীন কীর্তি গড়েছেন ৪১ বছর বয়সী এই পর্তুগিজ ফরোয়ার্ড।
শুক্রবার রাতে সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে আল নাসরের ৪-০ গোলের দাপুটে জয়ে গোলটি করেন রোনালদো। এর মাধ্যমে তিনি সুইডিশ কিংবদন্তি জ্লাতান ইব্রাহিমোভিচের গড়া টানা ২৪ মৌসুমে গোল করার আগের রেকর্ডটি এককভাবে নিজের করে নিলেন।
নতুন মৌসুমের শুরুর দুই ম্যাচে বাড়তি ছুটিতে থাকায় আল নাসরের জার্সিতে দেখা যায়নি রোনালদোকে। পর্তুগালে জর্জিনা রদ্রিগেজের সঙ্গে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সৌদি আরবে ফেরার পর এ ম্যাচে কোচ আঞ্জে পোস্তেকোগলু তাঁকে বদলি হিসেবে খেলান।
ম্যাচের ৬২ মিনিটে রোনালদো যখন মাঠে নামেন, তখন আবদুলেলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল ও জোয়াও ফেলিক্সের গোলে আল নাসর ৩-০ ব্যবধানে ম্যাচ অনেকটাই নিজেদের করে নেয়। বদলি নামার ২১ মিনিটের মাথায় জালের দেখা পান রোনালদো; ৮৩ মিনিটে সতীর্থ আয়মান ইয়াহইয়ার নিচু ক্রস ধরে বাঁ পায়ের শটে বল জালে পাঠান তিনি।
এই লক্ষ্যভেদের মাধ্যমে পেশাদার ফুটবলে রোনালদোর অফিসিয়াল গোলসংখ্যা পৌঁছে গেল ৯৭৭-এ। ঐতিহাসিক ১ হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে তাঁর এখন প্রয়োজন আর মাত্র ২৩টি গোল।