বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

এরিনা সাবালেঙ্কা
বিশ্বের এক নম্বর তারকা এরিনা সাবালেঙ্কা দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে চীনের ওয়াং সিনইউকে সরাসরি সেটে উড়িয়ে দিয়ে এটিপি-ডব্লিউটিএ সিনসিনাটি মাস্টার্সের চতুর্থ রাউন্ডে জায়গা করে নিয়েছেন।
গত মঙ্গলবার মাত্র ৫৪ মিনিটের এই লড়াইয়ে ৬-১, ৬-৩ গেমের দাপুটে জয় নিশ্চিত করেন শীর্ষ বাছাই বেলারুশ তারকা। র্যাঙ্কিংয়ের ৩৬তম স্থানে থাকা প্রতিপক্ষের বিপক্ষে প্রথম সেটটি সাবালেঙ্কা শেষ করেন মাত্র ২০ মিনিটে। দ্বিতীয় সেটের শুরুতেই সার্ভ ভেঙে এগিয়ে যান তিনি এবং ওয়াংয়ের ডাবল ফল্টে শেষ পর্যন্ত অনায়াস জয় তুলে নেন। এই সাফল্যের মাধ্যমে মাস্টার্স ১০০০ পর্যায়ে টানা ৪৫তম ম্যাচ জয়ের অনন্য মাইলফলক স্পর্শ করলেন সাবালেঙ্কা।
ম্যাচ শেষে প্রতিক্রিয়া জানিয়ে সাবালেঙ্কা বলেন, "তিনি যথেষ্ট শক্তিশালী প্রতিপক্ষ। এক ঘণ্টারও কম সময়ে এভাবে সরাসরি সেটে জয় পাওয়া সত্যিই অসাধারণ। পরের রাউন্ডে উঠতে পেরে আমি ভীষণ আনন্দিত। নিজের শটের ওপর পুরো আস্থা রেখেছিলাম এবং প্রতিটি পয়েন্টে পূর্ণ মনোযোগ ধরে রাখতে পেরেছি।"
চতুর্থ রাউন্ডে সাবালেঙ্কার প্রতিপক্ষ চেক প্রজাতন্ত্রের সারা বেইলেক, যিনি ৪-৬, ৬-১, ৬-২ গেমে হারিয়েছেন একাটেরিনা আলেক্সান্দ্রোভাকে।
নারী এককের অন্য ম্যাচে স্বদেশি অ্যান লিকে ৬-১, ৭-৬ (৭/৩) গেমে পরাজিত করেছেন সাবেক চ্যাম্পিয়ন কোকো গফ। ফরাসি ওপেন বিজয়ী ও পঞ্চম বাছাই মিরা আন্দ্রেভা ৬-১, ৭-৬ (৭/৫) গেমে জয় পান ইন্দোনেশিয়ার জেনিস তিয়েনের বিপক্ষে। এদিকে গোড়ালির ইনজুরির কারণে নাম প্রত্যাহার করে নিয়েছেন ইউক্রেন তারকা এলিনা স্ভিতোলিনা।
পুরুষ এককে দিনের অন্যতম বড় অঘটনে সাবেক চ্যাম্পিয়ন দানিল মেদভেদেভকে ৬-৭ (৩/৭), ৭-৬ (৭/৪), ৬-১ গেমে পরাজিত করেছেন যুক্তরাষ্ট্রের ব্র্যান্ডন নাকাশিমা। দ্বিতীয় সেটে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে অবিস্মরণীয় জয় তুলে নেন তিনি। এ ছাড়া দ্বিতীয় বাছাই কানাডার ফেলিক্স ওজে-আলিয়াসিম ৭-৫, ৬-১ গেমে হুয়ান মানুয়েল চেরুন্দোলোকে এবং পঞ্চম বাছাই টেলর ফ্রিটজ ৬-৩, ৬-৪ গেমে হারিয়েছেন ড্যানিয়েল মেরিডাকে। দিনের আরেক অঘটনে ২০২১ সালের রানার্সআপ আন্দ্রে রুবলেভকে ৬-৩, ৬-৪ গেমে বিদায় করেছেন পর্তুগালের নুনো বোরহেস। এই হারের ফলে ২০২০ সালের জানুয়ারির পর প্রথমবারের মতো শীর্ষ ২০ র্যাঙ্কিংয়ের বাইরে চলে যাচ্ছেন রুবলেভ।