বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন
দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে আসন্ন দ্বিপক্ষীয় সিরিজের প্রথম চার দিনের ম্যাচের জন্য শক্তিশালী বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সফরে স্বাগতিক ‘এ’ দলের বিপক্ষে দুটি চার দিনের প্রথম শ্রেণির ম্যাচ এবং তিন ম্যাচের একটি একদিনের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ।
ঘোষিত স্কোয়াডে প্রথম চার দিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন উইকেটরক্ষক-ব্যাটার মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন। জাতীয় দলের অভিজ্ঞতার সঙ্গে ঘরোয়া ক্রিকেটের শীর্ষ পারফর্মারদের সমন্বয়ে গঠিত এই দলে রয়েছেন নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন ও অফস্পিনার নাঈম হাসানের মতো প্রতিষ্ঠিত ক্রিকেটাররা।
সফরের সূচি অনুযায়ী, আগামী ২৩ থেকে ২৬ আগস্ট প্রিটোরিয়ায় গড়াবে সিরিজের প্রথম চার দিনের ম্যাচ। এরপর ৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ চার দিনের ম্যাচটি। লাল বলের লড়াই শেষে সাদা বলের ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে দুই দল; যার প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ৬ সেপ্টেম্বর ব্লুমফন্টেইনে, দ্বিতীয় ম্যাচটি ৯ সেপ্টেম্বর কিম্বার্লিতে এবং ১২ সেপ্টেম্বর পচেফস্ট্রুমে অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে।
উল্লেখ্য, জিম্বাবুয়ে ও নামিবিয়ার সঙ্গে যৌথভাবে ২০২৭ সালের আইসিসি ওয়ানডে বিশ্বকাপ আয়োজন করবে দক্ষিণ আফ্রিকা। ফলে দক্ষিণ আফ্রিকার কন্ডিশন ও বাউন্সি উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া এবং জাতীয় দলের জন্য ভবিষ্যৎ পাইপলাইন তৈরির ক্ষেত্রে এই সফরটি বাংলাদেশ ‘এ’ দলের তরুণ ক্রিকেটারদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মঞ্চ হতে চলেছে।
বাংলাদেশ ‘এ’ স্কোয়াড: মাহিদুল ইসলাম ভূঁইয়া অঙ্কন (অধিনায়ক), নাঈম শেখ, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, আফিফ হোসেন ধ্রুব, পারভেজ হোসেন ইমন, হাসান মুরাদ, নাঈম হাসান, এনামুল হক, আল ফাহাদ, ইকবাল হোসেন ইমন, কালাম সিদ্দিকী আলিন।