বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষ দুই দলের মধ্যকার লড়াইয়ে ইন্টার মায়ামিকে ৪-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে ন্যাশভিল। ম্যাচে পেনাল্টি মিস করার পাশাপাশি হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে মায়ামি অধিনায়ক লিওনেল মেসিকে।
শীর্ষস্থান নির্ধারণী এই হাইভোল্টেজ ম্যাচে দ্বিতীয়ার্ধে দুর্দান্ত নৈপুণ্য দেখান ন্যাশভিলের জার্মান ফরোয়ার্ড হানি মুখতার এবং ইংলিশ স্ট্রাইকার স্যাম সুরিডজ। তাদের ধারাবাহিক আক্রমণে দ্বিতীয় ৪৫ মিনিটে ম্যাচ পুরোপুরি নিজেদের নিয়ন্ত্রণে নেয় স্বাগতিক দল।
ম্যাচের ১৭তম মিনিটে হন্ডুরাসের ডিফেন্ডার অ্যান্ডি নাজার দারুণ এক হেডে গোল করে ন্যাশভিলকে ১-০ গোলে এগিয়ে নেন। এর কিছুক্ষণ পরই সমতায় ফেরার সুবর্ণ সুযোগ পায় মায়ামি। ২৩তম মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন লিওনেল মেসি; তাঁর দুর্বল শটটি রুখে দেন ন্যাশভিলের গোলরক্ষক ব্রায়ান শোয়াকে।
অবশ্য প্রথমার্ধের যোগ করা সময়ের তৃতীয় মিনিটে মায়ামিকে সমতায় ফেরান ভেনেজুয়েলার টেলাসকো সেগোভিয়া। মেসির বাড়ানো বল থেকে জোরালো ডান পায়ের শটে বল জালে জড়ান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণাত্মক হয়ে ওঠে স্বাগতিক ন্যাশভিল। ৪৯তম মিনিটে ২০২২ সালের এমএলএস সেরা খেলোয়াড় হানি মুখতার লক্ষ্যভেদ করে দলকে ফের এগিয়ে নেন। এরপর স্যাম সুরিডজের গোলে ব্যবধান ৩-১ করে দলটি। ম্যাচের ৬৩তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে দলের বড় জয় নিশ্চিত করেন মুখতার।
ম্যাচের ৫৯তম মিনিটে হলুদ কার্ড দেখা মেসি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আরেকটি সুযোগ পেলেও তাঁর শট দুই পোস্টে লেগে প্রতিহত হয়। এই হারের মাধ্যমে লিগে মায়ামির টানা সাত ম্যাচের অপরাজিত থাকার ধারায় ছেদ পড়ল, অন্যদিকে ঘরের মাঠে নিজেদের অপরাজিত যাত্রা অব্যাহত রাখল ন্যাশভিল।
এই বড় জয়ের পর ১৯ ম্যাচে ১৩ জয়, দুই হার ও চার ড্রয়ে ৪৩ পয়েন্ট নিয়ে এমএলএসের পয়েন্ট তালিকার শীর্ষে নিজেদের অবস্থান মজবুত করেছে ন্যাশভিল। ৩৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়ন ইন্টার মায়ামি।