বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দীর্ঘ ২৩ বছরের অপেক্ষা শেষে অস্ট্রেলিয়ার মাটিতে আবার টেস্ট খেলতে নেমে প্রথম দিনটি স্মরণীয় করে রেখেছে বাংলাদেশ ক্রিকেট দল। ডারউইন টেস্টের প্রথম দিনেই ব্যাটে-বলে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ২০০ রানের আগেই অলআউট করে দিয়েছে টাইগাররা, আর দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে সেই রানের প্রায় অর্ধেক শোধও করে ফেলেছে।
ডানহাতি পেসার হাসান মাহমুদের ৫৫ রানে ৬ উইকেটের ক্যারিয়ার-সেরা বোলিংয়ে অস্ট্রেলিয়াকে প্রথম ইনিংসে ১৯৭ রানে গুটিয়ে দেওয়ার পর দিন শেষে নাজমুল হোসেন শান্তর দল ১০২ রানে পিছিয়ে রয়েছে। দ্বিতীয় উইকেটে তানজিদ হাসান ও মুমিনুল হকের অবিচ্ছিন্ন ৬০ রানের জুটি বাংলাদেশকে শক্ত অবস্থানে দাঁড় করিয়েছে।
ডারউইনে বাংলাদেশের এমন আধিপত্য দেখে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি ক্রিকেটাররা। কায়ো স্পোর্টসকে দেওয়া প্রতিক্রিয়ায় সাবেক লেগ স্পিনার ক্যারে ও’কিফ বলেন, "টেস্ট ক্রিকেটে এটি বাংলাদেশের অন্যতম সেরা দিন।"
অস্ট্রেলিয়ার সাবেক ড্যাশিং ওপেনার ডেভিড ওয়ার্নার, যাঁর এক যুগের টেস্ট ক্যারিয়ারে ২৬টি সেঞ্চুরি রয়েছে, স্বীকার করেছেন যে অস্ট্রেলিয়ার মাটিতে সফরকারী কোনো দলকে শুরু থেকেই এতটা নির্ভুল ও নিয়ন্ত্রিত বোলিং করতে তিনি খুব কমই দেখেছেন। ফক্স স্পোর্টসের ধারাভাষ্যকার হিসেবে ওয়ার্নার বলেন, "আমি অনেক ক্রিকেট খেলেছি ও দেখেছি। অনেক দলকেই অস্ট্রেলিয়া সফরে আসতে দেখেছি। তবে সত্যি বলতে, আমার দেখা প্রথম কোনো সফরকারী দল হিসেবে তাদের বোলাররা শুরু থেকেই একদম নিখুঁত জায়গায় বল করে গেছে। তারা কোনো ছাড় দেয়নি। অস্ট্রেলিয়ার মাটিতে কাজটা মোটেও সহজ নয়, কিন্তু তারা তা করে দেখিয়েছে।"
ওয়ার্নারের কথার সঙ্গে সুর মিলিয়ে ক্যারে ও’কিফ পরে যোগ করেন, "আমার মনে হয়, অস্ট্রেলিয়ার সমর্থকদের জন্য এটা একটা পরিষ্কার বার্তা— বাংলাদেশ দল এখানে নিছক খেলতে আসেনি, লড়াই করতে এসেছে। অনেকেরই ধারণা ছিল ম্যাচটা বেশি দূর গড়াবে না, কিন্তু প্রথম দিনে বাংলাদেশ স্পষ্টভাবেই এগিয়ে আছে।"
বাংলাদেশি বোলারদের টানা ভালো লাইন ও লেংথের সামনে দাঁড়িয়ে স্টিভেন স্মিথ (৭১) ছাড়া অস্ট্রেলিয়ার আর কোনো ব্যাটার ৩০ রানও স্পর্শ করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান এসেছে জ্যাক ওয়েদেরাল্ডের ব্যাট থেকে।