বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

প্রীতি ম্যাচ মানেই সাধারণত চাপমুক্ত ও অনানুষ্ঠানিক লড়াই—এমন ধারণা প্রচলিত থাকলেও স্পেনের রোসালেদা স্টেডিয়ামে ফুলহাম ও মালাগার মধ্যকার ঐতিহ্যবাহী 'কোস্টা দেল সল ট্রফি'-র প্রীতি ম্যাচটি নজিরবিহীন নাটকে রূপ নিয়েছে। নির্ধারিত সময়ের খেলা সমতায় শেষ হওয়ার পর পেনাল্টি শুটআউট নিয়ে দুই ক্লাবের চুক্তিগত বিভ্রান্তির জেরে প্রতিপক্ষ দলের অনুপস্থিতিতেই ফাঁকা জালে গোল দিয়ে উল্লাস করেছে মালাগা।
ঘটনার সূত্রপাত ম্যাচের অন্তিম মুহূর্তে, যখন ফুলহাম ২-১ গোলে এগিয়ে ছিল। ওই সময় ফুলহাম ডিফেন্ডার কালভিন বাসির হ্যান্ডবলের অপরাধে পেনাল্টি পায় মালাগা এবং স্পটকিকে বল জালে পাঠিয়ে ২-২ সমতা ফেরান এনেকো হাউরেগি। ম্যাচের বাঁশি বাজতেই রেফারির সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে লাল কার্ড দেখেন ফুলহাম কোচ ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা আলভারো আরবেলোয়া। লাল কার্ড পেয়ে আরবেলোয়া মাঠ ছেড়ে টানেলে প্রবেশ করার পরপরই ফুলহামের পুরো দল ড্রেসিংরুমের দিকে চলে যায়। তবে মালাগার খেলোয়াড় ও স্টেডিয়ামের দর্শকরা তখনো পেনাল্টি শুটআউটের অপেক্ষায় মাঠে অবস্থান করছিলেন। কিছু সময় অপেক্ষা করার পর মালাগার স্ট্রাইকার হাউরেগি ফাঁকা জালে বল জড়িয়ে সতীর্থদের নিয়ে জয় উদযাপন করেন।
ঘটনার বিষয়ে প্রিমিয়ার লিগের ক্লাব ফুলহাম তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে এক বিবৃতিতে দাবি করে, "ম্যাচের আগেই দুই দল সম্মত হয়েছিল, নির্ধারিত সময়ে ড্র হলে টাইব্রেকার হবে না।" অন্যদিকে মালাগা তাদের অফিসিয়াল ওয়েবসাইটে বিপরীত তথ্য প্রকাশ করে দাবি করে যে, ট্রফির চুক্তি ও নিয়ম অনুযায়ী টাইব্রেকার নির্ধারিতই ছিল, কিন্তু প্রিমিয়ার লিগের দলটি চুক্তিতে শুটআউটের কথা উল্লেখ ছিল না বলে মিথ্যা দাবি তুলে মাঠ ছেড়ে চলে গেছে।