বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার হামজা চৌধুরী -ছবি : সংগৃহীত
ইংলিশ ফুটবলের অন্যতম আলোচিত ক্লাব লেস্টার সিটিকে বিক্রির জন্য আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে তুলেছে ক্লাবটির থাই মালিক স্রিভাদ্ধনপ্রভা পরিবার। পুরো ক্লাব এবং এর সংশ্লিষ্ট যাবতীয় সম্পদ হস্তান্তরের জন্য থাই মালিকপক্ষ প্রায় ৩০ কোটি মার্কিন ডলার (আনুমানিক ৩,৬৯৬ কোটি ২৩ লাখ টাকা) চাওয়া শুরু করেছে। এই বিক্রয় প্রক্রিয়া পরিচালনা এবং সম্ভাব্য আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে প্রস্তাব পৌঁছানোর জন্য বিখ্যাত বিনিয়োগ ব্যাংক 'সিটি গ্রুপ'-কে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা ‘প্রজেক্ট লাইনআপ’ নামক এক গোপন বিক্রয় নথি তৈরি করে দরপত্র আহ্বান করছে। এই প্রস্তাবিত প্যাকেজের আওতায় লেস্টার সিটির পুরুষ ও নারী দল, যুব একাডেমি, ঐতিহাসিক কিং পাওয়ার স্টেডিয়াম, সিগ্রেভ অত্যাধুনিক অনুশীলন কেন্দ্র, বেলভয়ার ড্রাইভ এবং বেলজিয়ামের সহযোগী ক্লাব ওএইচ লুভেনকে এক সাথে অন্তর্ভুক্ত করা হয়েছে।
২০১৫-১৬ মৌসুমে অবিশ্বাস্যভাবে ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ের ঐতিহাসিক রেকর্ড গড়লেও, সাম্প্রতিক বছরগুলোতে ক্রমাগত আর্থিক লোকসান ও মাঠের পারফরম্যান্সের অবনতিতে ক্লাবটির অবস্থা সঙ্কটাপন্ন হয়ে পড়ে। অর্থনৈতিক হিসাব বিবরণী অনুযায়ী, বিগত চারটি অর্থবছরে লেস্টার সিটি যথাক্রমে ৯ কোটি ২৫ লাখ, ৮ কোটি ৯৭ লাখ, ১ কোটি ৯৪ লাখ এবং ৭ কোটি ১১ লাখ পাউন্ডের বিপুল আর্থিক লোকসানের মুখে পড়ে। এই টানা অর্থনৈতিক ধসের পর দলটি প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে চ্যাম্পিয়নশিপে নেমে যায় এবং পরবর্তীতে আরও এক ধাপ নেমে বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় স্তর 'লিগ ওয়ানে' অবস্থান করছে। ক্লাবটির চলমান সংকট ও নিচের স্তরে অবস্থানের কারণে বিশ্লেষকরা ধারণা করছেন, সম্ভাব্য ক্রেতারা ৩০ কোটি ডলারের নিচে দর হাঁকাতে পারেন এবং চূড়ান্ত চুক্তিটি আনুমানিক ২০ কোটি ডলারে (প্রায় ২,৪৬৪ কোটি ১৫ লাখ টাকা) সম্পন্ন হতে পারে।
এদিকে ক্লাব হস্তান্তরের আলোচনার মাঝেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অন্যতম গুরুত্বপূর্ণ তারকা হামজা চৌধুরীর লেস্টার সিটি ছাড়ার বিষয়টিও প্রায় নিশ্চিত হয়ে উঠেছে। লেস্টার সিটির অ্যাকাডেমি থেকে উঠে এসে মূল দলে জায়গা করে নেওয়া এবং এফএ কাপ ও প্রিমিয়ার লিগে দ্যুতি ছড়ানো হামজার সাথে ক্লাবটির দীর্ঘ ২১ বছরের ঐতিহাসিক সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে। আজারবাইজানের ক্রীড়াভিত্তিক সংবাদমাধ্যম অফসাইডপ্লাস-এর বরাতে জানা গেছে, ২৮ বছর বয়সী এই বাংলাদেশি ডিফেন্সিভ মিডফিল্ডার আজারবাইজান প্রিমিয়ার লিগের শীর্ষ ক্লাব 'সাবাহ এফকে'-র সাথে ব্যক্তিগত চুক্তি চূড়ান্ত করে ফেলেছেন।