বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

বিশ্ব র্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এলেনা রিবাকিনা মঙ্গলবার চারবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন নাওমি ওসাকাকে এক সেটে পিছিয়ে পড়েও হারিয়ে ডব্লিউটিএ টরন্টো মাস্টার্সের সেমিফাইনালে উঠেছেন। শেষ চারে তাঁর প্রতিপক্ষ চতুর্থ র্যাঙ্কধারী যুক্তরাষ্ট্রের কোকো গফ।
কাজাখস্তানের বর্তমান অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন রিবাকিনা ২ ঘণ্টা ৩৩ মিনিটের লড়াইয়ে ওসাকাকে ৪-৬, ৭-৬ (৭/৫), ৬-৪ গেমে হারান। ম্যাচে তিনি ১৩টি এস মেরেছেন।
জয়ের পর রিবাকিনা বলেন, ‘আমি খুবই খুশি। ম্যাচটি খুব কঠিন ছিল।’
‘প্রথম সেটে আমি কয়েকটি ভুল করেছি, শুরুটাও ভালো হয়নি।’
তিনি বলেন, ‘এটি সত্যিই কঠিন ম্যাচ ছিল। তবে শেষ পর্যন্ত ঘুরে দাঁড়াতে পেরে ভালো লাগছে। কীভাবে পেরেছি, এখনো ঠিক জানি না, তবে মনে হয় আমার সার্ভ আমাকে কিছুটা সাহায্য করেছে।’
সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ হিপের চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ানোয় কোনো ম্যাচ না খেলেই প্রথমবারের মতো কানাডা ওপেনের সেমিফাইনালে জায়গা করে নেন ২২ বছর বয়সী গফ।
বেনচিচ এক বিবৃতিতে বলেন, ‘খেলতে না পারায় আমি সত্যিই দুঃখিত। প্রস্তুত হওয়ার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করেছি। পরেরবার টরন্টোতে ফিরতে মুখিয়ে আছি।’
২০২৩ সালের ইউএস ওপেন ও ২০২৫ সালের ফ্রেঞ্চ ওপেনজয়ী গফের সঙ্গে রিবাকিনার এর আগে একবারই দেখা হয়েছিল। ২০২২ সালে টরন্টোতে তৃতীয় রাউন্ডের সেই ম্যাচে জয় পেয়েছিলেন গফ।
গফ সম্পর্কে রিবাকিনা বলেন, ‘সে একজন লড়াকু খেলোয়াড়। আমাকে অবশ্যই নিজের শক্তি ধরে রাখতে হবে এবং ভালো সার্ভ করতে হবে।’
অন্য সেমিফাইনালে বুধবার মুখোমুখি হবেন পোল্যান্ডের ইগা শিয়নটেক ও ইউক্রেনের এলিনা সিতোলিনা।
ওসাকা ও রিবাকিনার মধ্যে সফরে প্রথম মুখোমুখি লড়াইটিও ছিল নাটকীয়তায় ভরা।
রিবাকিনা বলেন, ‘এর আগে আমরা দু-একবার অনুশীলন করেছি। তাই বল কীভাবে আসবে এবং কী প্রত্যাশা করা যায়, সে সম্পর্কে মোটামুটি ধারণা ছিল।’
তিনি বলেন, ‘কিছু কিছু সময়ে আমার শক্তি কমে গিয়েছিল। তবে শেষ পর্যন্ত ম্যাচটি আমার পক্ষে গেছে, সেটিই ভালো লাগছে।’
প্রথম গেমেই ডাবল ফল্ট করে ওসাকাকে ব্রেকের সুযোগ করে দেন রিবাকিনা। এরপর জাপানি তারকা নিজের সার্ভ ধরে রেখে ৪২ মিনিটে প্রথম সেট ৬-৪ গেমে জিতে নেন।
দ্বিতীয় সেটে দুজনই দুইবার করে প্রতিপক্ষের সার্ভ ভাঙেন। তবে টাইব্রেকারে শুরু থেকেই নিয়ন্ত্রণ ধরে রাখেন রিবাকিনা। সেখানে একবারও পিছিয়ে না পড়ে শেষ পর্যন্ত ফোরহ্যান্ড উইনার মেরে সেটটি জিতে ম্যাচে সমতা ফেরান তিনি।
রিবাকিনা বলেন, ‘আমি স্কোরে কাছাকাছি থাকার চেষ্টা করছিলাম। কোনো ভুল করলে কী হবে, সেটা নিয়ে না ভেবে শুধু এগিয়ে যাওয়ার চেষ্টা করেছি।’
ষষ্ঠ গেমে ওসাকা চারটি ব্রেক পয়েন্ট পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি। রিবাকিনা সার্ভ ধরে রাখেন।
এরপর ওসাকার ফোরহ্যান্ড স্ম্যাশ গেম পয়েন্টে বাইরে চলে গেলে তাঁর সার্ভ ভেঙে ৪-৩ গেমে এগিয়ে যান রিবাকিনা। এরপরও ওসাকার কয়েকটি ফোরহ্যান্ড লম্বা ও বাইরে চলে যায়।
শেষ পর্যন্ত দ্বিতীয় সার্ভে এস মেরে ম্যাচের জয় নিশ্চিত করেন রিবাকিনা। নির্ধারক সেটে প্রথম সার্ভ থেকে পাওয়া ১৮টি পয়েন্টের সব কটিই জিতে নেন তিনি।
বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৩ নম্বরে থাকা ওসাকা ২০২১ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর থেকে আর কোনো শিরোপা জিততে পারেননি। মাঝে টেনিস থেকে বিরতিও নিয়েছিলেন তিনি।
টরন্টো শিরোপা জিততে পারলে প্রথমবারের মতো বিশ্ব র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার খুব কাছে চলে যাবেন রিবাকিনা। দুইবারের গ্র্যান্ড স্লামজয়ী এই কাজাখ তারকা শিরোপা জিতলে শেষ ষোলো থেকে বিদায় নেওয়া আরিনা সাবালেঙ্কার চেয়ে মাত্র চার র্যাঙ্কিং পয়েন্ট পিছিয়ে থাকবেন।