বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ছবি : সংগৃহীত
দীর্ঘ প্রায় এক দশকের প্রেমের সম্পর্কে অবশেষে আনুষ্ঠানিক পরিণতি এসেছে। পর্তুগিজ ফুটবল মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনালদো বিয়ে করেছেন তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজকে।
বিয়ের খবরটি প্রথম সামনে আসে ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের মাধ্যমে। এরপর রোনালদো নিজেও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে জর্জিনার সঙ্গে একটি ছবি প্রকাশ করেন। ছবিতে দুজনের হাতের বিয়ের আংটিও দেখা যায়।
প্রায় ১০ বছর ধরে একসঙ্গে রয়েছেন রোনালদো ও জর্জিনা। দীর্ঘ এই সময়ে তারা একসঙ্গে পরিবার গড়ে তুলেছেন এবং রোনালদোর ক্যারিয়ারের নানা গুরুত্বপূর্ণ মুহূর্তে পাশে থেকেছেন জর্জিনা।
এর আগে বেশ কয়েকবার তাদের বিয়ে নিয়ে গুঞ্জন ছড়িয়েছিল। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের আমন্ত্রণপত্রের মতো কিছু ছবি ছড়িয়ে পড়ার পর নতুন করে আলোচনা শুরু হয়। তবে এতদিন রোনালদো ও জর্জিনা আনুষ্ঠানিকভাবে বিষয়টি নিশ্চিত করেননি।
রোনালদো বিভিন্ন সময়ে জানিয়েছিলেন, বিয়ের জন্য দুজনের কাছে উপযুক্ত সময় মনে হলেই তারা সিদ্ধান্ত নেবেন। শেষ পর্যন্ত সেই অপেক্ষার অবসান ঘটিয়ে বিয়ের বন্ধনে আবদ্ধ হলেন এই তারকা জুটি।
জর্জিনাকে যেভাবে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন রোনালদো
জর্জিনাকে বিয়ের প্রস্তাব দেওয়ার ঘটনাটিও বেশ আকর্ষণীয়। ব্রিটিশ সাংবাদিক পিয়ের্স মরগানকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদো জানিয়েছিলেন, কোনো বিলাসবহুল আয়োজন কিংবা বিশেষ ভ্রমণের মধ্যে দিয়ে নয়, বরং একেবারে সাধারণভাবেই তিনি জর্জিনাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন।
রোনালদোর ভাষ্য অনুযায়ী, এক বন্ধুর কাছ থেকে আংটি পাওয়ার পর তিনি আর দেরি করেননি। গভীর রাতে জর্জিনাকে সরাসরি বিয়ের প্রস্তাব দেন তিনি।
ঠিক সেই সময় তাদের দুই সন্তান ঘরে প্রবেশ করে। ফলে জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সেই মুহূর্তের সাক্ষী হয়ে যায় সন্তানরাও।
রোনালদো ও জর্জিনার সম্পর্কের শুরু থেকে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ ছিল ব্যাপক। দীর্ঘদিন একসঙ্গে থাকার পর এবার আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হলেন তারা।
ফুটবল মাঠে অসংখ্য সাফল্যের পাশাপাশি ব্যক্তিজীবনেও রোনালদোর পাশে ছিলেন জর্জিনা। দুজনের দীর্ঘ সম্পর্কের পর বিয়ের খবর প্রকাশ্যে আসায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যেও উচ্ছ্বাস দেখা দিয়েছে।
রোনালদো-জর্জিনার প্রেমের গল্প এবার পেল নতুন অধ্যায় দীর্ঘ অপেক্ষার পর শুরু হলো তাদের দাম্পত্য জীবন।