বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ভারতীয় ক্রিকেটার অভিষেক পোরেল। ছবি: সংগৃহীত
বিয়ের প্রলোভন দেখিয়ে শারীরিক সম্পর্ক এবং গোপন ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইল ও নির্যাতনের অভিযোগে আইপিএল দল দিল্লি ক্যাপিটালসের উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোরেলকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গের হুগলি জেলা পুলিশ। এক মেডিকেল শিক্ষার্থীর দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশি জিজ্ঞাসাবাদের পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়।
হুগলির মগরা থানায় দায়ের করা এজাহারে ভুক্তভোগী শিক্ষার্থী অভিযোগ করেন, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করেন অভিষেক। পরবর্তীতে আপত্তিকর ছবি ও ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল, বেআইনিভাবে আটকে রাখা এবং শারীরিক নির্যাতন চালানো হয়। তদন্তের গতি বাড়াতে ভুক্তভোগী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলে আদালতের আদেশের পর পুলিশ এই কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ করে। আদালতের নির্দেশে অভিযুক্তের মোবাইলসহ ইলেকট্রনিক ডিভাইস জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়ে খেলা ২৩ বছর বয়সী এই তরুণ ক্রিকেটার ২০২১-২২ মৌসুমে প্রথম শ্রেণির ক্রিকেটে পা রাখেন এবং পরবর্তীতে ভারত 'এ' দলেও সুযোগ পান। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩৫টি ম্যাচে অংশ নিয়ে তিনি ৭৬৯ রান সংগ্রহ করেছেন। বর্তমানে বিষয়টি চুঁচুড়া আদালতে বিচারাধীন রয়েছে।