বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি। ছবি: সংগৃহীত
গত কয়েক মাস ধরে ধারাবাহিক হুমকি পাওয়ার পর এবার সরাসরি প্রাণনাশের হুমকিচিঠি পেলেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও বর্তমান ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সভাপতি সৌরভ গাঙ্গুলি। শুধু তিনি নন, তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলি এবং তাঁদের ঘনিষ্ঠজনদেরও মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে এই চিঠিতে। উদ্বেগজনক এই ঘটনায় গতকাল সোমবার (১০ আগস্ট) কলকাতার থানায় আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেছেন সৌরভ।
কলকাতা পুলিশের উচ্চপদস্থ এক কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, সাবেক ভারতীয় তারকা ক্রিকেটারের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ইতিমধ্যেই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে। চিঠিগুলো কোথা থেকে আসছে এবং এর পেছনে কারা জড়িত—তা উদঘাটন করতে কাজ করছে বিশেষ তদন্তকারী দল।
পুলিশ সূত্র নিশ্চিত করেছে, গত প্রায় ছয় মাস ধরে সৌরভ গাঙ্গুলির নামে একাধিক বেনামি ও রহস্যময় চিঠি আসছিল। শুরুতে বিষয়টিকে গুরুত্ব দেওয়া না হলেও সোমবার সৌরভের কার্যালয়ে প্রাপ্ত দুটি চিঠির ভাষার ধরণ দেখে পুলিশি পদক্ষেপ জোরদার করা হয়। চিঠিতে সৌরভ গাঙ্গুলি ও তাঁর স্ত্রী ডোনা গাঙ্গুলীকে সরাসরি প্রাণনাশের হুঁশিয়ারির পাশাপাশি পরিবার ও ঘনিষ্ঠদের ক্ষতির হুমকি দেওয়া হয়েছে।
ঘটনার গুরুত্ব তুলে ধরে এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা জানান, অভিযোগটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে চিঠির বিষয়বস্তু, প্রেরণের মাধ্যম এবং কুরিয়ার ট্র্যাকিং বিস্তারিতভাবে পরীক্ষা করা হচ্ছে। পুলিশ প্রেরক ও মূল চক্রকে দ্রুত শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।
প্রাথমিক তদন্ত শেষে পুলিশ ধারণা করছে, চিঠিগুলো একটি নিবন্ধিত কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠানো হয়েছে এবং এর প্রাথমিক সূত্র উত্তর চব্বিশ পরগনা জেলার বেলঘড়িয়া এলাকার একজন ব্যক্তির সঙ্গে সম্পৃক্ত হতে পারে।