বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

দক্ষিণ আফ্রিকায় আয়োজিত উইমেনস আফ্রিকান কাপ অব নেশনসে (ওয়াফকন) নিজ নিজ কোয়ার্টার ফাইনালে জয় তুলে নিয়ে সেমিফাইনালের পাশাপাশি ২০২৭ সালে ব্রাজিলে অনুষ্ঠিতব্য নারী বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে উত্তর আফ্রিকার দুই দেশ মরক্কো ও আলজেরিয়া।
রাবাতে অনুষ্ঠিত খেলায় বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে হারিয়ে শেষ চারের টিকিট কাটে আয়োজক দেশ মরক্কো। ম্যাচের ৩১তম মিনিটে সাকিনা উজরাউইয়ের গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধের সূচকে পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন হানানে আইত এল হাজ। ৬৭তম মিনিটে দক্ষিণ আফ্রিকার হয়ে থেম্বি কেগাতলানা একটি গোল পরিশোধ করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মরক্কো।
অন্যদিকে কাসাব্লাঙ্কায় অনুষ্ঠিত অপর এক রোমাঞ্চকর ম্যাচে কোত দি ভোয়ার (আইভরি কোস্ট) বিরুদ্ধে ১-০ গোলে পিছিয়ে পড়ার পরও ২-১ ব্যবধানে দুর্দান্ত জয় তুলে নেয় আলজেরিয়া। প্রথমার্ধে প্রতিপক্ষের খেলোয়াড় এনসিরা ওউয়েদ্রাওগো লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় আইভরি কোস্ট। এ সুযোগে ম্যাচের দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় ইনেস খিরি এবং আমিরা ব্রাহামের জোড়া গোলে জয় নিশ্চিত করে আলজেরীয় নারীরা।
আগামী বুধবার সেমিফাইনালে ১০ বারের চ্যাম্পিয়ন নাইজেরিয়া অথবা ক্যামেরুনের মুখোমুখি হবে মরক্কো। আর ফাইনালের লড়াইয়ে উঠার জন্য আলজেরিয়ার প্রতিপক্ষ হবে ঘানা কিংবা মালাউই।