বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ফারহান আলী ওয়াহিদ
ইংলিশ প্রিমিয়ার লিগের মূল দলে ঢোকার অপেক্ষায় না থেকে নিয়মিত একাদশে খেলার সুযোগ ও মাঠের অভিজ্ঞতা বাড়াতে নতুন পথ বেছে নিয়েছেন ১৯ বছর বয়সী বাংলাদেশি বংশোদ্ভূত উইঙ্গার ফারহান আলী ওয়াহিদ। লন্ডনের ক্লাব ফুলহাম থেকে ধারে ইংল্যান্ডের পঞ্চম স্তরের (ন্যাশনাল লিগ) ক্লাব বোরহাম উডে যোগ দিয়েছেন তরুণ এই ফুটবলার। ২০২৬–২৭ পুরো মৌসুমজুড়ে হার্টফোর্ডশায়ারের এই ক্লাবেই মাঠ মাতাবেন তিনি।
বোরহাম উডে ২০ নম্বর জার্সি গায়ে মাঠে নামবেন ফারহান। গত মৌসুমে ন্যাশনাল লিগের প্লে-অফ ফাইনাল খেলা ক্লাবটির আক্রমণভাগে গতি বাড়াতে কোচ লুক গ্যারার্ড আস্থা রেখেছেন এই প্রতিশ্রুতিশীল উইঙ্গারের ওপর। আজ ট্যামওয়ার্থের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন মৌসুমে নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে ক্লাবটি।
ইংল্যান্ডে বেড়ে ওঠা ফারহান মাত্র ১২ বছর বয়সে ফুলহামের অ্যাকাডেমিতে যোগ দিয়ে নিজের জাত চেনান। ক্লাবটির অনূর্ধ্ব-১৮ দলের হয়ে ১৭ ম্যাচে ৭ গোল করার পর অনূর্ধ্ব-২১ দলের অভিষেক ম্যাচেই গোলের দেখা পান। ২০২৫ সালে ফুলহামের সঙ্গে প্রথম পেশাদার চুক্তিতে সই করার পর প্রিমিয়ার লিগ-২-এ অনূর্ধ্ব-২১ দলের হয়ে দুর্দান্ত একটি মৌসুম কাটান তিনি—যেখানে ২১ ম্যাচে ৬ গোলের পাশাপাশি করান আরও ৯টি গোল। গত বছরের নভেম্বরে প্রিমিয়ার লিগ-২-এর 'মাসসেরা খেলোয়াড়' নির্বাচিত হওয়ার পাশাপাশি লিগের বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকাতেও নাম উঠে এসেছিল তরুণ এই তারকার।