বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নিজের ১৬ বছর বয়সের শারীরিক গঠনকে ছেলে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র ছাড়িয়ে গেছে উল্লেখ করে তার ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন পর্তুগিজ ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। রোনালদোর মতে, সময়ের পরিক্রমায় ছেলে তার চেয়েও বড় ও শক্তিশালী হয়ে উঠতে পারে; তবে কেবল শারীরিক সক্ষমতা নয়, শীর্ষ পর্যায়ে পৌঁছাতে সাফল্যের তীব্র আকাঙ্ক্ষাই সবচেয়ে জরুরি।
আল-নাসর একাডেমিতে বড় ছেলের অনুশীলন দেখার সময় পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা তার ভাবনা প্রকাশ করেন। ছেলের ব্যক্তিত্ব প্রসঙ্গে তিনি বলেন, "সে খুব ভালো ও সৎ ছেলে। তাকে নিয়ে কোনো ঝামেলা নেই।"
১৬ বছর বয়সে নিজের গড়নের সঙ্গে ছেলের তুলনা করে রোনালদো বলেন, "আমি যখন তার বয়সী ছিলাম, সে তখনকার আমার চেয়ে কিছুটা বড় এবং শক্তিশালী। আমি ছোটখাটো ছিলাম। আমার মনে হয়, সে আমার চেয়েও বড় ও দীর্ঘকায় হবে।"
তবে কেবল শারীর গঠনেই সাফল্য আসে না উল্লেখ করে আল-নাসর তারকা যোগ করেন, "সাফল্যের জন্য ভেতরের 'ক্ষুধা' ধরে রাখাটাই সবচেয়ে কঠিন কাজ।"
ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র ইতোমধ্যেই জুভেন্টাস ও ম্যানচেস্টার ইউনাইটেডের একাডেমিতে প্রশিক্ষণ শেষে বর্তমানে আল-নাসরের যুব দলে খেলছেন। তিনি ২০২৫ সালে পর্তুগালের অনূর্ধ্ব-১৫ এবং ২০২৬ সালে অনূর্ধ্ব-১৬ জাতীয় দলে প্রতিনিধিত্ব করেছেন। বিশ্বমানের সুযোগ-সুবিধা পেলেও বাবার অসামান্য কীর্তির ছায়া থেকে বেরিয়ে নিজের আলাদা পরিচয় গড়ে তোলাই এখন রোনালদো জুনিয়রের মূল চ্যালেঞ্জ।