বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরুর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে অখ্যাত ও অচেনা ক্রিকেটারদের নিয়ে গড়া ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে চাপে পড়েছে বাংলাদেশ। স্বাগতিকদের ৩৫৫ রানের জবাবে প্রথম ইনিংসে ২৬৩ রানে গুটিয়ে গিয়ে ৯২ রানে পিছিয়ে পড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। অজিদের একাদশে পরিচিত মুখ বলতে কেবল স্যাম কনস্টাস ও জশ ফিলিপে।
ম্যাচের প্রথম দিন মিরাজের ১০৯ রানের অপরাজিত দুর্দান্ত ইনিংসে ভর করে রান সংগ্রহ করলেও টপ ও মিডল অর্ডারের ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশ বড় সংগ্রহ দাঁড় করাতে ব্যর্থ হয়। নাজমুল হোসেন শান্ত (৩৭) ও সাদমান ইসলাম অনিক (৩২) সূচনাতে ভালো সম্ভাবনা দেখালেও ইনিংস বড় করতে পারেননি। পরবর্তীতে সৌম্য সরকারের ৪৮ এবং পেসার খালেদ আহমেদের ব্যাটে আসা ৬৯ রানের জুটিতে ওপর ভর করে কোনো মতে ২৬৩ রান পর্যন্ত পৌঁছায় দলটি।
জবাবে ব্যাট করতে নেমে বাংলাদেশ দলের বোলারদের ওপর ছড়ি ঘোরান অস্ট্রেলিয়ার তরুণ ব্যাটাররা। দলটির পক্ষে সর্বোচ্চ ১৩০ রান করেন টিগ উইলি। এছাড়া জ্যাক ডোরান ৭৬, কার্টিস প্যাটারসন ৫৩ ও জ্যাক ক্লেটন ৪৮ রানের কার্যকর ইনিংস খেলে দলকে বড় লিড এনে দেন।
ব্যাটারদের হতাশার দিনে বাংলাদেশের হয়ে আশার আলো জ্বালান পেসাররা। সফরকারীদের পক্ষে ৪২ রানে সর্বোচ্চ ৪টি উইকেট শিকার করেন হাসান মাহমুদ। এছাড়া তাসকিন আহমেদ ২টি এবং খালেদ আহমেদ ও ইবাদত হোসেন ১টি করে উইকেট নেন। বাকি ২টি উইকেট জমা হয় অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের ঝুলিতে।