বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারাইস
প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল দলবদলের বাজারে বড় চমক দিতে যাচ্ছে। নিউক্যাসল ইউনাইটেডের ব্রাজিলিয়ান অধিনায়ক ও মিডফিল্ডার ব্রুনো গিমারাইসকে দলে ভেড়াতে ৭ কোটি ৫০ লাখ পাউন্ড (প্রায় ১,২৪৬ কোটি ৯০ লাখ টাকা) ফিতে দুই ক্লাবের মধ্যে সমঝোতা হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যমের বরাতে রয়টার্স জানিয়েছে, কোনো অতিরিক্ত বোনাস ছাড়াই এই অঙ্কে গিমারাইসকে ছেড়ে দিতে রাজি হয়েছে নিউক্যাসল। দ্য টাইমসের তথ্য অনুযায়ী, ২৪ মাসের কিস্তিতে অর্থ পরিশোধ করবে আর্সেনাল, যা প্রিমিয়ার লিগের আর্থিক নীতিমালা মেনে চলতে নিউক্যাসলকে সহায়তা করবে।
বিবিসি স্পোর্টস জানিয়েছে, চুক্তির আনুষ্ঠানিকতা এখন সময়ের অপেক্ষা। স্পেনের লা মানগায় নিউক্যাসলের প্রাক-মৌসুম প্রস্তুতি শিবির ছেড়ে মেডিকেল পরীক্ষার জন্য চলতি সপ্তাহেই আর্সেনালে যোগ দেওয়ার কথা রয়েছে ২৮ বছর বয়সী এই মিডফিল্ডারের।
২০২২ সালের জানুয়ারিতে নিউক্যাসলে যোগ দেওয়ার পর গিমারাইস ১৯৫ ম্যাচে ৩১ গোল করেছেন। তার নেতৃত্বেই ২০২৫ সালে কারাবাও কাপ জিতে ১৯৫৫ সালের পর প্রথম বড় শিরোপার স্বাদ পায় নিউক্যাসল।