বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

পেদ্রো লেইতাও ব্রিতো
কেপ ভার্দে জাতীয় দলকে বিশ্বকাপের নকআউট পর্বে তোলার কৃতিত্ব পাওয়া কোচ পেদ্রো লেইতাও ব্রিতো, যিনি ফুটবল বিশ্বে বাবিস্তা নামে পরিচিত, এবার মরক্কোর শীর্ষ ক্লাব আরএস বেরকানের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে তার নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছে ক্লাবটি।
৫৬ বছর বয়সী বাবিস্তার অধীনে ইতিহাসে প্রথমবারের মতো বিশ্বকাপে অংশ নেয় ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিত আসরে দলটিকে শেষ ৩২-এ তুলে এনে আলোচনায় আসেন তিনি।
বিশ্বকাপের গ্রুপ পর্বে কেপ ভার্দে শক্তিশালী স্পেন ও উরুগুয়ের বিপক্ষে ড্র করে চমক দেখায়। পরে নকআউট পর্বে অতিরিক্ত সময়ে আর্জেন্টিনার কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয় ‘ব্লু শার্কস’ খ্যাত দলটি।
আরএস বেরকান জানিয়েছে, কেপ ভার্দে জাতীয় দলের দায়িত্বে বাবিস্তার সফল পারফরম্যান্সই তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
মরক্কোর ক্লাবটিতে তিনি দায়িত্ব নিচ্ছেন মুইন শাবানির স্থলাভিষিক্ত হয়ে। সম্প্রতি শাবানি তিউনিসিয়া জাতীয় দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করায় বেরকানের কোচের পদটি শূন্য হয়।
তবে বাবিস্তা একই সঙ্গে কেপ ভার্দে জাতীয় দলের দায়িত্ব পালন করবেন কি না, সে বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি দেশটির ফুটবল ফেডারেশন।
গত মৌসুমে মরক্কোর শীর্ষ লিগে রানার্সআপ হয়েছিল আরএস বেরকান। এছাড়া ক্লাবটি আফ্রিকার সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্লাব প্রতিযোগিতা সিএএফ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালেও জায়গা করে নিয়েছিল।