বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

মালয়েশিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলটির নেতৃত্বে থাকবেন স্পিন অলরাউন্ডার এসএম মেহরব হাসান।
টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজ খেলতে বুধবার বাংলাদেশে পৌঁছাবে মালয়েশিয়া দল।
ঘোষিত এইচপি দলে জায়গা পেয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ দুই ক্রিকেটার সাব্বির রহমান ও শামীম হোসেন। বাংলাদেশের হয়ে ৪৮টি টি-টোয়েন্টি খেলেছেন সাব্বির। এই সংস্করণে তার সংগ্রহ ৯৭৭ রান ও ৬ উইকেট। ২০২২ সালের পর এবারই প্রথম জাতীয় দলের বাইরে এইচপি দলে সুযোগ পেলেন তিনি। সর্বশেষ ঢাকা প্রিমিয়ার লিগে আবাহনী লিমিটেডের হয়ে ১১ ম্যাচে ১৮৮ রান করেন সাব্বির।
অন্যদিকে, জাতীয় দলের হয়ে ৫২টি টি-টোয়েন্টি খেলা শামীম হোসেনের ঝুলিতে রয়েছে ৬২১ রান। গত মাসে চট্টগ্রামে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন তিনি।
এইচপি দলে আরও রয়েছেন জাতীয় দলের দুই পেসার আবু হায়দার রনি ও আব্দুল গাফফার সাকলাইন। রনি ১৩টি টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে ছয় উইকেট নিয়েছেন এবং প্রায় আট বছর পর আবারও জাতীয় পর্যায়ের আলোচনায় ফিরেছেন। অন্যদিকে, গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে আন্তর্জাতিক অভিষেক হওয়া সাকলাইন তিন ম্যাচে চার উইকেট শিকার করেছেন।
তরুণ ক্রিকেটার হিসেবে দলে সুযোগ পেয়েছেন টপ অর্ডার ব্যাটার জিসান আলম ও জাওয়াদ আবরার।
বিসিবির সূচি অনুযায়ী, আগামী ৮ ও ১০ আগস্ট মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। উভয় ম্যাচ শুরু হবে দুপুর ২টায়।
টি-টোয়েন্টি সিরিজ শেষে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল ১২, ১৪ ও ১৬ আগস্ট বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে মালয়েশিয়ার মুখোমুখি হবে।
বাংলাদেশ এইচপি দল: এসএম মেহরব হাসান (অধিনায়ক), জিসান আলম, জাওয়াদ আবরার, সাব্বির রহমান, আরিফুল ইসলাম, শামীম হোসেন, মোহাম্মদ রুবেল, মৃত্যুঞ্জয় চৌধুরি, আব্দুল গাফফার সাকলাইন, আবু হায়দার রনি, স্বাধীন ইসলাম, রকিবুল হাসান, প্রিতম কুমার, মাহফুজুর রহমান রাব্বি ও ইকবাল হোসেন।
মালয়েশিয়া দল: সৈয়দ আজিজ (অধিনায়ক), বিজয় উন্নি, বিরানদিপ সিং, সাইফ উল্লাহ, আহমাদ জুবাইদি, মুহাম্মাদ আমির আজিম, আরিফ উল্লাহ, আজাব খান, প্রাশান্ত মাধুকার, নাজমুস সাকিব, শারভিন মুনিয়াদি, আসলাম খান বিন মালিক, আহমেদ আকিল ওয়াহিদ ও বিশ্ববারুবেন কুমার।