বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র -ছবি : সংগৃহীত
ব্রাজিলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র জানিয়েছেন, আপাতত ফুটবল থেকে অবসর নেওয়ার কোনো পরিকল্পনা তার নেই। তবে পেশাদার ক্যারিয়ার আর কতদিন চালিয়ে যাবেন সে বিষয়েও এখনই নির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
সম্প্রতি সাও পাওলোতে তার দাতব্য প্রতিষ্ঠান ইনস্টিটিউট নেইমার জুনিয়র আয়োজিত এক অনুষ্ঠানে ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেন ৩৩ বছর বয়সী এই ফরোয়ার্ড। অনুষ্ঠানে তার পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।
নেইমার বলেন, চলতি বছরের শেষ পর্যন্ত সান্তোসের সঙ্গে তার চুক্তি রয়েছে। তাই আপাতত পুরো মনোযোগ ক্লাবের হয়ে সেরাটা দেওয়ার দিকেই। এরপর পরিস্থিতি বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন সান্তোসেই থাকবেন, অন্য কোনো ক্লাবে যোগ দেবেন নাকি অবসরের পথ বেছে নেবেন।
তিনি আরও জানান, বর্তমানে নিজেকে শারীরিকভাবে সম্পূর্ণ ফিট মনে করছেন এবং দলের প্রয়োজনে সব সময় মাঠে নামতে প্রস্তুত আছেন। সামনে গুরুত্বপূর্ণ ম্যাচ থাকায় সেগুলোর দিকেই তার পূর্ণ মনোযোগ।
ব্রাজিল জাতীয় দলের হয়ে ভবিষ্যতে বিশ্বকাপ খেলার সম্ভাবনা নিয়েও প্রশ্ন করা হলে নেইমার সরাসরি কিছু বলেননি। তবে বাবার সাম্প্রতিক মন্তব্যের প্রসঙ্গে হালকা রসিকতা করে তিনি বলেন, শেষ পর্যন্ত মাঠে নেমে খেলতে হবে তাকেই।