বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমাইরেসকে দলে ভেড়াতে আর্সেনালের দেওয়া প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছে নিউক্যাসল ইউনাইটেড। ক্লাবটি তাকে ভবিষ্যৎ পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করছে।
মিডফিল্ড আরও শক্তিশালী করতে দীর্ঘদিন ধরেই গিমাইরেসকে দলে নেওয়ার চেষ্টা করছে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল। তবে প্রথম প্রস্তাব নিউক্যাসলের প্রত্যাশা পূরণ করতে পারেনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, প্রস্তাব প্রত্যাখ্যান করা হলেও দুই ক্লাবের মধ্যে আলোচনা এখনও চলছে। তবে নিউক্যাসল আপাতত তাদের অবস্থান থেকে সরে আসার কোনো ইঙ্গিত দেয়নি।
২৮ বছর বয়সী গিমাইরেসের বর্তমান চুক্তির মেয়াদ আরও দুই বছর রয়েছে। এছাড়া চুক্তি আরও এক বছর বাড়ানোর সুযোগও রয়েছে নিউক্যাসলের হাতে। ফলে তাকে বিক্রি করার কোনো চাপ অনুভব করছে না সেন্ট জেমস' পার্কের ক্লাবটি।
এদিকে গিমাইরেসকে দলে ভেড়ানোর আশা ছাড়ছে না আর্সেনাল। ক্লাবটি আরও বড় অঙ্কের নতুন প্রস্তাব দেবে কি না, তা নিয়ে অভ্যন্তরীণ আলোচনা চলছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।