বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নাহিদ রানা
বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচ আলমগীর কবির বলেছেন, নাহিদ রানার মতো প্রতিভাবান আরও কয়েকজন ফাস্ট বোলার দেশের ক্রিকেটের পাইপলাইনে রয়েছে। আসন্ন অস্ট্রেলিয়া সিরিজে ইনজুরির কারণে নাহিদকে না পাওয়া হতাশাজনক হলেও ভবিষ্যৎ নিয়ে তিনি আশাবাদী।
গতি ও বাউন্স দিয়ে গত দুই বছরে জাতীয় দলের অন্যতম গুরুত্বপূর্ণ পেসার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নাহিদ রানা। তবে চোটের কারণে তিনি অস্ট্রেলিয়া সিরিজের দলে জায়গা পাননি।
নাহিদের অনুপস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে আলমগীর কবির বলেন, বয়সভিত্তিক ক্রিকেটে বাংলাদেশের পেস বোলিংয়ের সম্ভাবনা উজ্জ্বল। অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২৩ দলের বেশ কয়েকজন ফাস্ট বোলার নিয়মিত ভালো পারফর্ম করছেন এবং তাদের মধ্যে কেউ কেউ জাতীয় দলের দুয়ারেও কড়া নাড়ছেন।
তিনি বলেন, নাহিদের গতির মতো বৈশিষ্ট্য সত্যিই ব্যতিক্রমী। তবে যেসব তরুণ পেসার উঠে আসছেন, তারাও নিজেদের সামর্থ্য দিয়ে ভবিষ্যতে বড় অবদান রাখতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।
অস্ট্রেলিয়া সিরিজে নাহিদের অনুপস্থিতিতে সমর্থকদের হতাশাকে স্বাভাবিক বলেও মন্তব্য করেন এই কোচ। তিনি বলেন, প্রতিটি দলই নিজেদের সেরা খেলোয়াড়কে ঘিরে পরিকল্পনা সাজায় এবং নাহিদের কাছ থেকেও দলের অনেক প্রত্যাশা ছিল।
দীর্ঘদিনের চোট কাটিয়ে ফেরা পেসার এবাদত হোসেনের বর্তমান পারফরম্যান্স নিয়েও কথা বলেন আলমগীর কবির।
তার ভাষ্য, এবাদতের সাম্প্রতিক ছন্দহীনতা অফ-ফর্মের কারণে নয়। গুরুতর ইনজুরি থেকে ফেরার পর মানসিকভাবে কিছুটা সতর্কতা বা দ্বিধা থাকাটা স্বাভাবিক। পর্যাপ্ত সময় ও নিয়মিত ম্যাচ খেলার সুযোগ পেলে তিনি খুব দ্রুতই নিজের আগের ধারালো বোলিংয়ে ফিরতে পারবেন বলে আশা প্রকাশ করেন এই কোচ।