বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

শিকাগোতে লিভারপুলের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করার পর উদ্যাপন করছেন লিডস ইউনাইটেডের ডমিনিক ক্যালভার্ট-লুইন।
যুক্তরাষ্ট্রের শিকাগোর সোলজার ফিল্ডে রোববার অনুষ্ঠিত প্রীতি ম্যাচে দ্বিতীয়ার্ধে চার গোল করে লিভারপুলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে লিডস ইউনাইটেড। দলের হয়ে জোড়া গোল করেন ডমিনিক ক্যালভার্ট-লুইন।
এই হারে নতুন প্রধান কোচ আন্দোনি ইরাওলার অধীনে প্রথমবারের মতো পরাজয়ের মুখ দেখল লিভারপুল। চলতি গ্রীষ্মে বোর্নমাউথ থেকে যোগ দিয়ে তিনি বরখাস্ত হওয়া আর্নে স্লটের স্থলাভিষিক্ত হয়েছেন।
যুক্তরাষ্ট্র সফরের প্রথম দুই ম্যাচে লিভারপুল ৪-২ গোলে সান্ডারল্যান্ড এবং নিউইয়র্কের ইয়াঙ্কি স্টেডিয়ামে ১-০ ব্যবধানে রেক্সহ্যামকে হারিয়েছিল।
রোববারও প্রথমার্ধে দুটি গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রেখেছিল লিভারপুল। তবে বিরতির পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় লিডস।
৬০তম মিনিটে ব্রেনডেন অ্যারনসনের গোলে ব্যবধান কমানোর পর ৭১তম মিনিটে জো রডনের হেডে বাড়ানো ইথান অ্যাম্পাডুর লম্বা থ্রো থেকে ব্যাক পোস্টে গোল করে সমতা ফেরান ক্যালভার্ট-লুইন।
এর দুই মিনিট পর ৭৩তম মিনিটে শন লংস্টাফ গোল করে লিডসকে ৩-২ ব্যবধানে এগিয়ে দেন।
৮৫তম মিনিটে অ্যাম্পাডুর আরেকটি লম্বা থ্রো সেবাস্টিয়ান বর্নাউ হেডে বাড়িয়ে দিলে ক্যালভার্ট-লুইন হেডে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোল করে জয় নিশ্চিত করেন।
যুক্তরাষ্ট্র সফরে এটি লিডসের দ্বিতীয় জয়। সফরের প্রথম ম্যাচে তারা ফ্লোরিডার টাম্পায় রেক্সহ্যামের কাছে ৩-২ গোলে হারের পর নিউ জার্সিতে সান্ডারল্যান্ডকে ১-০ গোলে পরাজিত করেছিল।
ম্যাচের সপ্তম মিনিটে ডমিনিক সোবোসলাইয়ের কর্নার থেকে মিলোস কেরকেজ বল বাড়িয়ে দিলে ছয় গজ বক্স থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন লুক চেম্বার্স।
৪০তম মিনিটে জেরেমি ফ্রিমপংয়ের ক্রস থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ফ্লোরিয়ান ভির্টজ।
রোববারের ম্যাচে বিশ্বকাপ থেকে ফেরার পর লিভারপুলের হয়ে মাঠে নামেন জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভির্টজ, নেদারল্যান্ডসের রায়ান গ্রাভেনবার্খ এবং সুইডেনের স্ট্রাইকার আলেক্সান্ডার ইসাক।