বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

জিয়ান্নি ইনফান্তিনো
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর নেতৃত্বকে ‘বিষাক্ত’ আখ্যা দিয়ে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) সাবেক বিপণনপ্রধান মাইকেল পেইন বলেছেন, তিনি পদে বহাল থাকলে বিশ্ব ফুটবল বড় সংকটে পড়তে পারে।
বার্তা সংস্থা এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে পেইন দাবি করেন, ইনফান্তিনোর নেতৃত্বের গ্রহণযোগ্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তাঁর ফিফা সভাপতির দায়িত্বে টিকে থাকা এখন কঠিন।
সম্প্রতি ফাঁস হওয়া এক নথিতে দেখা যায়, ফিফা একটি নতুন বাণিজ্যিক প্রতিষ্ঠান গঠন করে এর ২০ শতাংশ শেয়ার বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা করেছিল। এ পরিকল্পনার মাধ্যমে প্রায় ৪২০ কোটি মার্কিন ডলার সংগ্রহের লক্ষ্য ছিল। তবে বিশ্বজুড়ে সমালোচনার মুখে ইনফান্তিনো পরিকল্পনাটি স্থগিত করেন।
পেইন বলেন, এত দ্রুত কোনো ক্রীড়া প্রশাসকের জনপ্রিয়তা ও বিশ্বাসযোগ্যতা নষ্ট হওয়ার ঘটনা তিনি আগে দেখেননি। তাঁর মতে, মাত্র কয়েক দিন আগেও ইনফান্তিনো শক্ত অবস্থানে থাকলেও এখন পরিস্থিতি পুরোপুরি বদলে গেছে।
ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে ইতোমধ্যে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা এবং উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের সংস্থা কনকাক্যাফও উদ্বেগ প্রকাশ করেছে। পেইনের ভাষায়, বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে বড় ফুটবল শক্তিগুলো বিকল্প পথ বেছে নিতে পারে, এমনকি বয়কটের মতো ঘটনাও ঘটতে পারে।