বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

ইমরুল কায়েস
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ওপেনার ইমরুল কায়েস সফলভাবে ক্রিকেট অস্ট্রেলিয়ার লেভেল-২ কোচিং কোর্স সম্পন্ন করেছেন।
পেশাদার ক্রিকেট থেকে অবসরের পর কোচিং পেশায় যুক্ত হওয়া ইমরুল রোববার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।
পোস্টে তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট নিউ সাউথ ওয়েলসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তাদের তত্ত্বাবধানে কোর্সটি সম্পন্ন করতে পেরে তিনি আনন্দিত। এটি তাঁর কোচিং ক্যারিয়ারে একটি দারুণ অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হবে।
ইমরুল বলেন, এই কোর্স থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা আগামী প্রজন্মের ক্রিকেটারদের উন্নয়নে কার্যকরভাবে কাজে লাগাতে পারবেন বলে তিনি বিশ্বাস করেন।
তিনি আরও বলেন, কোচিং যাত্রায় এটি একটি গুরুত্বপূর্ণ শেখার সুযোগ ছিল এবং ভবিষ্যতে তরুণ ক্রিকেটারদের সর্বোচ্চ সহযোগিতা করার ক্ষেত্রে এ অভিজ্ঞতা সহায়ক হবে।
এদিকে, চলতি মাসের শেষ দিকে বাংলাদেশ ‘এ’ দল অস্ট্রেলিয়া সফরে টপ এন্ড টি-টোয়েন্টি টুর্নামেন্টে অংশ নেবে। ওই সফরে দলের কোচিং স্টাফের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ইমরুল কায়েস।