বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:
৫৫/এ, এইচ এম সিদ্দিক ম্যানশন, লেভেল-৭ পুরানা পল্টন
ঢাকা-১০০০, ফোন: +৮৮০২২২৬৬৪০০৫৬
e-mail: [email protected],
[email protected]

নাহিদ রানা
বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন বলেছেন, চোটের কারণে অস্ট্রেলিয়া সফরের টেস্ট সিরিজে ফাস্ট বোলার নাহিদ রানার অনুপস্থিতি হতাশাজনক। বিশেষ করে অস্ট্রেলিয়ার ব্যাটারদের বিপক্ষে তার বাউন্সার দেখতে না পারায় আক্ষেপ প্রকাশ করেছেন তিনি।
সালাহউদ্দিন বলেন, নাহিদকে মার্নাস লাবুশেন ও স্টিভ স্মিথের মতো ব্যাটারদের বিপক্ষে বাউন্সার করতে দেখার জন্য তিনিও মুখিয়ে ছিলেন।
চোটের কারণে বাংলাদেশ দলের প্রস্তুতিতে প্রভাব পড়েছে। বর্তমানে চারজন পেসার ও একজন ব্যাটার ইনজুরিতে রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার নাহিদ রানা অস্ট্রেলিয়ায় গেছেন।
তবে দলে না থাকা খেলোয়াড়দের নিয়ে না ভেবে যাঁরা আছেন তাঁদের নিয়েই এগিয়ে যাওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন সালাহউদ্দিন।
তিনি বলেন, নাহিদ দলে না থাকায় সেটি নিয়ে পড়ে থাকার সুযোগ নেই। বর্তমান পেসাররা যদি আরও বুদ্ধিমত্তার সঙ্গে বোলিং করতে পারেন, তাহলে ভালো করার সামর্থ্য তাদের রয়েছে।
ইনজুরির ধাক্কা সত্ত্বেও বাংলাদেশের টেস্ট দল নিয়ে আশাবাদী এই কোচ। তাঁর মতে, দলের খেলোয়াড়রা নিজেদের লক্ষ্য সম্পর্কে সচেতন এবং আগের চেয়ে আরও সংগঠিত।
সালাহউদ্দিন বলেন, আসন্ন বিদেশের মাটির টেস্টগুলোতে ভালো পারফরম্যান্সের পাশাপাশি দেশের মাটিতে চারটি টেস্ট জিততে পারলে বাংলাদেশ টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষ দুই বা তিন দলের মধ্যে জায়গা করে নিতে পারে।